Wednesday, February 25, 2026
23.4 C
Dhaka

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা, ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে গুরুত্ব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।

বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান ৩০০ ফুটের জুলাই-৩৬ এক্সপ্রেসওয়ে হয়ে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান। সেখানে লাখ লাখ নেতা-কর্মী ও সমর্থকের উদ্দেশে তিনি বক্তব্য দেন। সমর্থকদের উদ্দেশে তিনি যেকোনো মূল্যে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, বিবিসি, আল-জাজিরা, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য হিন্দু, ডন ও এনডিটিভিসহ প্রভাবশালী গণমাধ্যমগুলো পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে। অধিকাংশ প্রতিবেদনে তাঁকে বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে দলটির আশা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত পথে লাখ লাখ সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলীয় পতাকা নাড়িয়ে তাঁকে স্বাগত জানান।

রয়টার্স আরও জানায়, ৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তিনি ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছিলেন এবং ২০১৮ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিয়ে আসছেন। দেশে ফেরার সময় তিনি জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে পা রাখেন এবং একমুঠো মাটি হাতে তুলে নেন।

এএফপি তাদের প্রতিবেদনে জানায়, বিপুলসংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সংবর্ধনার মধ্য দিয়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় পৌঁছানোর পর তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে হাত মেলান এবং এ সময় তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান তাঁর সঙ্গে ছিলেন।

বিবিসি জানায়, ১৭ বছর নির্বাসনে থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এগিয়ে থাকা তারেক রহমান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় বিএনপি।

আল-জাজিরা জানায়, দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী একটি পরিবারের উত্তরাধিকারী ও প্রধান বিরোধী দলের নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। প্রতিবেদনে বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তাঁকে প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে।

দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে প্রায় দুই দশক নির্বাসনে থাকার পর তারেক রহমান দেশে ফিরেছেন। নির্বাচনী মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে তাঁর এই প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারতের দ্য হিন্দু জানায়, জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অস্থিরতার এক জটিল সময়েই তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন।

পাকিস্তানের ডন জানায়, নির্বাচনের আগে ১৭ বছর নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। এনডিটিভি জানায়, ঢাকার বিমানবন্দরে তারেক রহমান ও তাঁর পরিবারকে স্বাগত জানান হাজার হাজার বিএনপি সমর্থক।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচগুলো কবে ও কোথায়

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নারী টি-টোয়েন্টি...

লেবানন থেকে হঠাৎ দূতাবাস কর্মীদের কেন সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

লেবাননে হঠাৎ করে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশটির রাজধানী...

‘নগদ’-এ নজর ব্যারিস্টার আরমানের

‘নগদ’-এ কেন নজরে ব্যারিস্টার আরমান? ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা...

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদ্রাসা শিক্ষা অধিদফতর রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি মাদ্রাসায় শূন্য...

ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ড সেমিফাইনালে, পাকিস্তানের আশা ঝুলে রইল

শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ...

জবানের সংযম: রোজার মূল ঢাল

রমজান মাসে সিয়াম শুধু পেটের সংযম নয়, এটি আল্লাহপ্রদত্ত...

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা...

এবার অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র চান অর্থনীতিবিদরা

হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের...

ভারতে নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালো হিন্দু সহপাঠীরা

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দেখা গেল ভারতের উত্তর প্রদেশের...

পর্যটন প্রতীক ‘লাভার্স আর্চ’-এর পতন

ভ্যালেন্টাইনস ডের দিন (১৪ ফেব্রুয়ারি) ইতালির আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও...

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...
spot_img

আরও পড়ুন

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচগুলো কবে ও কোথায়

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ‘এ’ গ্রুপে অবস্থান করছে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ থাকবে অস্ট্রেলিয়া,...

লেবানন থেকে হঠাৎ দূতাবাস কর্মীদের কেন সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

লেবাননে হঠাৎ করে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশটির রাজধানী বৈরুত থেকে নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও নতুন করে সংঘাত...

‘নগদ’-এ নজর ব্যারিস্টার আরমানের

‘নগদ’-এ কেন নজরে ব্যারিস্টার আরমান? ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা নগদ–এ বিদেশি বিনিয়োগের প্রসঙ্গ ঘিরে আলোচনায় এসেছেন ঢাকা–১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম...

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদ্রাসা শিক্ষা অধিদফতর রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি মাদ্রাসায় শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন জনবল...
spot_img