Sunday, April 19, 2026
30 C
Dhaka

তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমনি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সেই বক্তব্যে মুগ্ধতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় লাখো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ‘রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।’

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সেই আবহ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনেও। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকেন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করেন।

পরীমনি লেখেন, ‘“আজ এ দেশের মানুষ চায়…”—এই কথাটা যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।’

গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তারেক রহমান আরও বলেন, ‘আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।’

তারেক রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতি থেকে শুরু করে বিনোদন অঙ্গন—সবখানেই তাঁর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img