Friday, July 10, 2026
31.1 C
Dhaka

বার্সেলোনার ‘নতুন ইনিয়েস্তা’ খ্যাতি পাওয়া ফিলিপাইনের কিশোর দ্রো ফার্নান্দেজ

রোববার (৭ ডিসেম্বর) মাত্র ১৮ বছর বয়সেই লামিনে ইয়ামাল এখন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা হিসেবে পরিচিত। শুধু ক্লাব পর্যায়েই নয়, স্পেন জাতীয় দলের বর্তমান ও ভবিষ্যৎ হিসেবেও তাঁকে দেখা হচ্ছে। তবে ইয়ামালের পাশাপাশি লা মাসিয়া একাডেমিতে আরও অনেক প্রতিভা গড়ে উঠছে, যাঁরা ধীরে ধীরে আলোচনায় আসছেন। তাঁদের মধ্যেই একজন ১৭ বছর বয়সী দ্রো ফার্নান্দেজ।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের আস্থাভাজন হয়ে উঠেছেন এই কিশোর মিডফিল্ডার। একই সঙ্গে ইউরোপের বাইরে, বিশেষ করে এশিয়ার এক প্রান্তের ফুটবলপ্রেমীদের হৃদয়ও জয় করে নিয়েছেন তিনি। লা মাসিয়ায় বেড়ে ওঠা দ্রো এখন শুধু বার্সেলোনার ভবিষ্যৎ নয়, ফিলিপাইনের ফুটবলপ্রেমীদের কাছেও নতুন আশার নাম।

বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠা দ্রোর।ছবিঃ সংগৃহীত

দ্রোর পুরো নাম পেদ্রো ফার্নান্দেজ সার্মিয়েন্তো। শুরুতে বার্সেলোনার পরিকল্পনা ছিল তাঁকে চতুর্থ বিভাগের দল বার্সা অ্যাতলেতিক-এ খেলিয়ে আরও প্রস্তুত করা। কিন্তু প্রাক্‌-মৌসুমে এশিয়া সফরে বার্সেলোনার সঙ্গে গিয়ে তিনি বদলে দেন সব হিসাব। জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বদলি হিসেবে নামার মাত্র ৯ মিনিটের মধ্যেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে কোচ ফ্লিকসহ সবাইকে চমকে দেন তিনি।

বার্সেলোনার জার্সিতে লা লিগায় ৪টি ম্যাচ খেলেছেন দ্রো।ছবিঃ সংগৃহীত

সেই পারফরম্যান্সের পরই দ্রোর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক ঘটে। বয়স কম হলেও বড় ম্যাচে তাঁকে খেলাতে ফ্লিকের কোনো দ্বিধা নেই। লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একাদশে শুরু করেছেন, চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬-০ জয়ের ম্যাচে সতীর্থ ফেরমিন লোপেজকে দিয়ে গোল করানোর ক্ষেত্রেও ছিল তাঁর অবদান। এ নিয়ে ফ্লিক বলেছেন, ‘ও দারুণ এক খেলোয়াড়, দিন দিন আরও ধারালো হচ্ছে।’

দ্রোর উত্থান সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ফিলিপাইনে। তাঁর মা ফিলিপিনো হওয়ায় দেশটির মানুষ বার্সেলোনার প্রতিটি ম্যাচে নজর রাখছেন, দ্রো দলে আছেন কি না কিংবা বদলি হিসেবে নামছেন কি না। প্রায় এক শতাব্দী আগে ফিলিপাইন ও স্পেন—দুই দেশের হয়েই খেলেছিলেন পাওলিনো আলকান্তারা, যিনি বার্সেলোনার হয়ে জিতেছিলেন ১০টি কাতালান চ্যাম্পিয়নশিপ। এখন ফিলিপাইনের সমর্থকেরা দ্রোর মাঝে সেই কিংবদন্তির ছায়া দেখছেন।

হোয়ান গ্যাম্পার সেন্টারের স্কাউটদের মতে, দ্রোর ড্রিবলিং এবং ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার দক্ষতা চোখে পড়ার মতো। ছোটবেলায় ফুটসাল খেলার অভিজ্ঞতার কারণে বলের ওপর তাঁর নিয়ন্ত্রণ খুব ভালো। তবে বয়সের কারণে শারীরিক শক্তি ও ফিনিশিংয়ে উন্নতির জায়গা আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ইয়ুথ লিগ জেতা এই কিশোর এত দ্রুত মূল দলে জায়গা করে নেবেন, তা নিজেও ভাবেননি। তাঁর প্রথম কোচ লুইস পেরেজ স্মৃতিচারণা করে বলেন, ‘শুরুতে ও খুব লাজুক ছিল। বড়দের সঙ্গে খেলতে নামলে প্রথমে খুঁজেই পাওয়া যেত না, কিন্তু একবার বল পায়ে পেলে ওর ওপর থেকে চোখ ফেরানো যায় না!’

অনেকে দ্রো-কে কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে তুলনা করা শুরু করেছেন।ছবিঃ সংগৃহীত

মাঝমাঠে নাম্বার এইট হিসেবে খেলতে পারলেও অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবেও স্বচ্ছন্দ দ্রো। তাঁর নিজের পছন্দ উইং পজিশন, যেখানে বেশি স্বাধীনতা পান বলে মনে করেন। অনেকেই ইতিমধ্যে তাঁকে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে তুলনা করছেন। তবে দ্রোর আদর্শ পেদ্রি, যাঁর ফুটবল–বুদ্ধিমত্তা তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।

স্পেনের বয়সভিত্তিক সব দলে খেললেও ফিলিপাইনের সমর্থকেরা এখনো আশা ছাড়ছেন না, একদিন দ্রো তাঁদের জাতীয় দলের হয়ে খেলবেন। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ। তবে লা মাসিয়া থেকে মূল দলে তাঁর দ্রুত উত্থান দেখে মনে করা হচ্ছে, খুব শিগগিরই স্পেনের জাতীয় দলের দরজাও তাঁর জন্য খুলে যেতে পারে। ফিলিপাইনের ফুটবলপ্রেমীরা তখনও তাঁকে নিয়ে গর্ব করতেই থাকবেন।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img