Monday, April 6, 2026
29 C
Dhaka

অমিতাভ-শাহরুখের চেয়ে বেশি হিট সিনেমা, তবু কেন ‘সুপারস্টার’ তকমা পাননি ধর্মেন্দ্র

সোমবার (২৪ নভেম্বর) সকালে না ফেরার দেশে চলে গেছেন বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল। ছয় দশকজুড়ে বিস্তৃত তাঁর অভিনয়জীবন ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায়। বয়স ৮৮ হলেও দীর্ঘ সময় দর্শককে চুম্বকের মতো পর্দার সামনে ধরে রাখার ক্ষমতা ছিল তাঁর। ক্যারিয়ারে ছয়টি ব্লকবাস্টার ও সাতটি সুপারহিটসহ মোট ৭৫টি সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। সংখ্যার বিচারে বক্স অফিসে বিপুল সাফল্য পেলেও আজীবন তাঁর নামের পাশে ‘সুপারস্টার’ তকমা জোটেনি।

অ্যাকশন হিরো থেকে রোমান্টিক চরিত্র—সব ধরনের ভূমিকাতেই সাবলীল ছিলেন ধর্মেন্দ্র। অনেক সমসাময়িক নায়কের তুলনায় বক্স অফিসে তাঁর সাফল্য ছিল বেশি ও দীর্ঘস্থায়ী। তবু চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সময়, বাজার এবং মিডিয়ার কাঠামোগত পরিবর্তনের কারণে তিনি কখনোই সেই নির্দিষ্ট ‘সুপারস্টার’ পরিচয়ে আবদ্ধ হননি।

বিশ্লেষকদের মতে, ‘সুপারস্টার’ শব্দটির ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে। বিশেষ করে অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ভাবমূর্তি এককভাবে বক্স অফিসে ঝড় তোলে এবং একটি নির্দিষ্ট সময়জুড়ে গণউন্মাদনা তৈরি করে। এই তকমা সাধারণত সেই অভিনেতাদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যারা একটি নির্দিষ্ট যুগে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেন। ধর্মেন্দ্রর সাফল্য দীর্ঘ সময়জুড়ে ছড়িয়ে ছিল, কিন্তু অমিতাভ বা পরবর্তী সময়ে শাহরুখ খানের মতো কোনো এক যুগের একক প্রতীক হয়ে ওঠেননি তিনি।

বাজার ও আন্তর্জাতিক পরিচিতির দিক থেকেও পার্থক্য ছিল। শাহরুখ খান তাঁর রোমান্টিক ভাবমূর্তি দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই বৈশ্বিক গ্রহণযোগ্যতাই তাঁকে ‘সুপারস্টার’ হিসেবে প্রতিষ্ঠিত করে। ধর্মেন্দ্রর জনপ্রিয়তা মূলত ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আন্তর্জাতিক পরিসরে তাঁর উপস্থিতি তুলনামূলকভাবে কম।

মিডিয়া কাঠামোও বড় একটি ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। অমিতাভ ও শাহরুখের উত্থানের সময় ভারতের চলচ্চিত্র মিডিয়া অনেক বেশি সংগঠিত ও প্রভাবশালী ছিল, যা তারকাদের ভাবমূর্তি নির্মাণ ও প্রচারে সহায়ক হয়। ধর্মেন্দ্রর সময়কালে এই ধরনের পরিকল্পিত প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের সুযোগ সীমিত ছিল। ফলে বিপুল জনপ্রিয়তা ও সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও তিনি ‘সুপারস্টার’ তকমার বাইরে থেকেই গেছেন।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

ফিট থাকতে কতটুকু প্রোটিন খাবেন

শরীরের সুস্থতা বজায় রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি...

ভিপিএন বন্ধে রাশিয়ার নতুন কড়াকড়ি, বাড়ছে সেন্সরশিপ

ইন্টারনেট সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা...

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ইনস্টাগ্রামে নতুন চমক

প্রযুক্তি জগতে নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে মেটা।...

বায়তুল মোকাদ্দাস থেকে কাবা, কিবলা পরিবর্তনের ইতিহাস

ইসলামে কিবলা বলতে নির্দিষ্ট একটি দিককে বোঝায়, যেদিকে মুখ...

ফ্রিজে দুধ রাখার সঠিক পদ্ধতি কোনটি

দৈনন্দিন খাদ্যতালিকায় দুধ একটি গুরুত্বপূর্ণ উপাদান। চা, কফি, মিষ্টান্নসহ...

বারবার কিসিং ডিজিজে বাড়তে পারে স্নায়ুরোগের ঝুঁকি

চুম্বন সাধারণত ভালোবাসা প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম হিসেবে বিবেচিত...

সাংবাদিকদের বিচার না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চের হুঁশিয়ারি

সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা ও তথাকথিত তথ্য সন্ত্রাসের অভিযোগে জড়িতদের...

ইমেইল থেকে টয়লেট, মহাকাশযানে একের পর এক সমস্যা

দীর্ঘ প্রায় ৫০ বছর পর মানুষের চন্দ্রাভিযান আবার শুরু...

কুসংস্কার নাকি বাস্তবতা: অলংকার না পরলে অমঙ্গল

সমাজে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে, যেগুলোর অনেকগুলোরই ধর্মীয়...

পঞ্চগড়ে টানা বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ, মহাসড়ক অবরোধ

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

সুন্নত আদায়ের সময় ফরজের ইকামত শুরু হলে করণীয়

ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। প্রত্যেক...

গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা...

পুরুষদের চুলের যত্নে কার্যকর কিছু এসেনশিয়াল অয়েল

পুরুষদের চুলের স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই সবচেয়ে...

হামের বিস্তার রোধে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন

দেশে হামের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে...
spot_img

আরও পড়ুন

ফিট থাকতে কতটুকু প্রোটিন খাবেন

শরীরের সুস্থতা বজায় রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। দেহের টিস্যু গঠন, অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা...

ভিপিএন বন্ধে রাশিয়ার নতুন কড়াকড়ি, বাড়ছে সেন্সরশিপ

ইন্টারনেট সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের ওপর নতুন করে কঠোরতা আরোপ করছে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ এবং...

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ইনস্টাগ্রামে নতুন চমক

প্রযুক্তি জগতে নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে মেটা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের জন্য এমন একটি সুবিধা চালুর পরীক্ষা চলছে, যার মাধ্যমে অন্যদের...

বায়তুল মোকাদ্দাস থেকে কাবা, কিবলা পরিবর্তনের ইতিহাস

ইসলামে কিবলা বলতে নির্দিষ্ট একটি দিককে বোঝায়, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ আদায় করেন। ইসলামের সূচনালগ্নে এবং মদিনায় হিজরতের পর প্রায় ১৬ মাস পর্যন্ত...
spot_img