Monday, June 22, 2026
33.3 C
Dhaka

২০২৫ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অচেনা সেই অভিনেত্রী

বছর দেড়েক আগে পর্যন্ত তাঁকে প্রায় কেউই চিনতেন না। কিন্তু গত বছর কান চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আলোচনায় আসেন মাইকি ম্যাডিসন। তাঁর অভিনীত সিনেমা ‘আনরো’ উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতে নেয়। পরে আরও বহু পুরস্কার জয়ের পর চলতি বছর অস্কারও জিতেছেন মাইকি, সবচেয়ে কম বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতার পর রাতারাতি হয়ে ওঠেন বিশ্বব্যাপী পরিচিত। চলতি বছরে ভক্তদের কৌতূহল আর অনুসন্ধান আরও বেড়ে যায়; তাই গুগল ২০২৫ সালের ‘মোস্ট সার্চড’ তারকাদের তালিকায় মাইকি শীর্ষে রয়েছেন।

মাইকি ছাড়া আর কারা আছেন
গুগলের ‘মোস্ট সার্চড’ তারকাদের তালিকায় মাইকি ম্যাডিসনের সঙ্গে আছেন জাস্টিন বালদোনি, লুইস পুলম্যান, ইসাবেলা মার্সেদ, সং জি উ, ক্যাটলিন ডেভার, চার্লি হনাম, বেলা র‍্যামসি, গ্যাভিন কাসালেনিও, এমা মায়ার্স ও ওয়ালটন গগিন্স। এছাড়া সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মাইকি অভিনীত ‘আনরো’ সিনেমাটিকেও।

‘আনরো’র গল্প
শন বেকারের ‘আনরো’ সিনেমায় মাইকি ম্যাডিসন অভিনয় করেছেন যৌনকর্মী আনির চরিত্রে। সিনেমার কাহিনি কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে ইভানের সঙ্গে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমকে কেন্দ্র করে। দুজন বিয়ে করে, কিন্তু ইভানের পরিবার বিশেষ করে তার বাবা মেনে নেন না। সিনেমার প্রেক্ষাপট নিউইয়র্কের ব্রুকলিন, যেখানে রাশিয়া থেকে আসা অনেক মানুষের বসবাস। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শুটিংয়ের কয়েক মাস আগে মাইকি ব্রুকলিনে পৌঁছে স্থানীয় দোকান, রেস্তোরাঁ ও ক্লাবগুলোতে সময় কাটিয়ে মানুষের আচরণ ও উচ্চারণ পর্যবেক্ষণ করেছেন।

চরিত্রটি লেখা হয়েছিল ম্যাডিসনের জন্যই
‘স্ক্রিম ভি’তে ম্যাডিসনের পারফরম্যান্স দেখার পরই পরিচালক শন বেকার চরিত্রটি তাঁর জন্য তৈরি করেছিলেন। ম্যাডিসন বলেছেন, ‘শন আমার সঙ্গে দেখা করতে চান—এটি শুনে আমি হতবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। মনে হয়েছিল, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান অভিনেত্রী আমি।’

জীবনের শুরু
মাইকি ম্যাডিসনের জন্ম ও বেড়ে ওঠা লস অ্যাঞ্জেলেসের সান ফার্নান্দো ভ্যালিতে। মা-বাবা দুজনই মনোবিজ্ঞানী। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি একজন। সপ্তম শ্রেণির পর থেকে হোমস্কুলিং করতে থাকেন, যাতে খেলাধুলা ও অন্যান্য শখের জন্য সময় পান। তিনি ছোট থেকেই ঘোড়সওয়ারি শিখেছেন, যা তাকে শৃঙ্খলাবদ্ধ জীবন ও একাকীত্বের অভিজ্ঞতা দিয়েছে।

অভিনয়ে আসা
ঘোড়সওয়ারির সঙ্গে অভিনয় জগতে পদার্পণ সহজ ছিল না। মাইকি বলেন, ‘অভিনয়ে নামলে শতভাগ দিতে হবে বুঝেছিলাম। তাই ঘোড়সওয়ারি আপাতত স্থগিত রাখলাম।’ মায়ের পরামর্শে অভিনয়ের ক্লাসে ভর্তি হন। ২০১৭ সালে স্বাধীন চলচ্চিত্র ‘লিজা, লিজা, স্কাইজ আর গ্রে’–এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘ইমপোস্টার্স’, ‘বেটার থিংস’, ‘ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড’, ‘স্ক্রিম ভি’, ‘লেডি ইন দ্য লেক’ সিরিজে অভিনয় করেছেন।

পর্দার বাইরে জীবন
ম্যাডিসনের অবসর সময় কেটে যায় পোষা প্রাণী জ্যাম ও বিড়াল বিস্কুটের সঙ্গে। রান্না ও বেকিং করতে ভালোবাসেন। ফ্যাশনেও আগ্রহী; একসময় ফ্যাশন ডিজাইনার হওয়ার চিন্তাও করেছিলেন। তিনি জানিয়েছেন, অভিনয় তাঁকে ভেতরের আবেগ ও সাহসী দিকের সঙ্গে যুক্ত করেছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img