Wednesday, September 23, 2026
27.5 C
Dhaka

গর্ভাবস্থায় চুলকানি হলে করণীয়

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়ে ত্বকের ওপরও। এই সময় ত্বকে চুলকানি একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে থাকতে পারে নানা কারণ। কখনো সাধারণ শুষ্কতা বা অ্যালার্জির কারণে চুলকানি হয়, আবার কিছু ক্ষেত্রে এটি যকৃতজনিত সমস্যার ইঙ্গিতও হতে পারে। অনেক সময় সহজ যত্ন ও চিকিৎসায় চুলকানি কমে গেলেও কখনো এটি তীব্র অস্বস্তি ও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়।

গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি ও পেটের আকার বড় হওয়ার ফলে ত্বক টানটান হয়ে পড়ে। এই স্ট্রেচিংয়ের কারণে ত্বকে চুলকানি দেখা দিতে পারে। পাশাপাশি হরমোনের পরিবর্তনের ফলে ত্বক স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে, যা চুলকানির প্রবণতা বাড়ায়।

এই সময়ে ত্বকের শুষ্কতাও বৃদ্ধি পায়। বিশেষ করে গর্ভাবস্থায় ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা দেখা দিলে ত্বক আরও বেশি শুষ্ক হতে পারে। এর ফলে চুলকানি বাড়তে পারে। এছাড়া সাবান, লোশন, ডিটারজেন্ট কিংবা পারফিউমে অ্যালার্জির কারণেও চুলকানি হতে পারে।

কিছু ক্ষেত্রে গর্ভাবস্থায় যকৃতের একটি বিশেষ সমস্যা দেখা দেয়, যাকে ইন্ট্রা হেপাটিক কোলেস্টেসিস বলা হয়। এতে যকৃতের ভেতরে পিত্ত জমে যায় বা আটকে থাকে। মূলত হরমোনজনিত কারণে এই সমস্যা হয়ে থাকে। এতে শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে হাতের তালু ও পায়ের তালুতে তীব্র চুলকানি হয়, যা সাধারণত রাতে বেশি বাড়ে। এর সঙ্গে হালকা জন্ডিস, প্রস্রাবের রং হলদে হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে।

এছাড়া স্ক্যাবিস, অ্যাকজিমার মতো সাধারণ ত্বকজনিত রোগও গর্ভাবস্থায় দেখা দিতে পারে, যা চুলকানির কারণ হতে পারে।

এই ধরনের চুলকানি কমাতে কিছু বিষয় মেনে চলা জরুরি। ত্বকের শুষ্কতা কমাতে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা প্রয়োজন। সুগন্ধি বা কেমিক্যালমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করা উচিত, কারণ অতিরিক্ত গরম পানি ত্বকের শুষ্কতা বাড়িয়ে দেয়।

সুতি কাপড় পরলে ত্বক আরাম পায় এবং চুলকানি তুলনামূলক কম হয়। অ্যালার্জিজনিত চুলকানির ক্ষেত্রে কিছু অ্যান্টি হিস্টামিন গর্ভাবস্থায় নিরাপদ হলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেগুলো গ্রহণ করতে হবে।

গর্ভাবস্থায় রোগ প্রতিরোধক্ষমতা কিছুটা কমে যায়, ফলে ছোঁয়াচে বা সংক্রামক রোগ সহজেই আক্রমণ করতে পারে। স্ক্যাবিসের মতো সংক্রামক ত্বকের রোগ এড়াতে অন্যের ব্যবহার্য জিনিস ব্যবহার না করা এবং অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা প্রয়োজন।

চুলকানি যদি খুব বেশি হয় এবং এর সঙ্গে হালকা জন্ডিস বা প্রস্রাবের রং হলদে হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে যকৃতের বিভিন্ন পরীক্ষা করিয়ে সঠিক কারণ নির্ণয় করা জরুরি।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img