Thursday, February 5, 2026
19 C
Dhaka

প্রিমিয়ার লিগে আট গোলের শ্বাসরুদ্ধকর লড়াই

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচে আট গোলের নাটকীয়তায় ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ। একাধিকবার লিড বদল, টানা আক্রমণ–প্রতিআক্রমণ এবং শেষ মুহূর্তের উত্তেজনায় ভরা এই ম্যাচে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের উত্তেজনার ভিড়ে কিছুটা আড়ালে থেকে যায় ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের কৌশলগত পরিবর্তন। পাঁচজনের রক্ষণভাগে সামান্য রদবদল এনে তিনি আমাদ দিয়ালোকে তুলনামূলক এগিয়ে খেলানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের সুফল দ্রুতই পায় স্বাগতিকরা। ম্যাচের ১৩ মিনিটে কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আইভোরিয়ান উইঙ্গার আমাদ দিয়ালো।

৪০ মিনিটে বোর্নমাউথ সমতায় ফিরলেও বিরতির ঠিক আগ মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরোর গোলে ২-১ ব্যবধানে আবারও লিড নেয় রেড ডেভিলরা।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র সাত মিনিটের মধ্যেই ম্যাচের চিত্র পাল্টে দেয় বোর্নমাউথ। এভানিলসন ও মার্কাস ট্যাভার্নিয়ারের জোড়া গোলে হঠাৎ করেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে নাটক তখনো বাকি। মাত্র দুই মিনিটের ব্যবধানে ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক ও মাতেউস কুনহার গোলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ৪-৩ গোলে এগিয়ে গিয়ে মনে হচ্ছিল, জয় বুঝি তাদের হাতের মুঠোয়।

কিন্তু ম্যাচের ৮৪তম মিনিটে ১৯ বছর বয়সী এলি জুনিয়র ক্রুপির জোরালো শটে আবারও সমতায় ফেরে বোর্নমাউথ। সেই গোলেই নিশ্চিত হয় আট গোলের এই থ্রিলার থেকে দুই দলের এক পয়েন্ট করে পাওয়া।

পরিসংখ্যানেও ছিল আক্রমণাত্মক ফুটবলের ছাপ। ম্যাচের প্রথম ১০ মিনিটেই ইউনাইটেড নেয় ছয়টি শট, যা ২০২২ সালের অক্টোবরের পর প্রিমিয়ার লিগে এত দ্রুত শট নেওয়ার বিরল নজির। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে শটের সংখ্যা দাঁড়ায় ৩৮-এ।

এই ড্রয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ পাঁচে ওঠার সুযোগ হাতছাড়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৬ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ অবস্থান করছে ১১তম স্থানে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ধূমকেতুর ছায়ায় থাকা ‘জাতীয় দল’কে জেতালেন লিটন–রিশাদ

টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে বিশ্বের ২০ দেশের অধিনায়কদের পাশে...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘আকাশ ছোঁয়া’র আয়োজন

জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের সরাসরি যুক্ত করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে...

ঘরের ছোট ট্রিক দিয়ে আলু টাটকা রাখা

বাজার থেকে আনা আলুতে কয়েক দিন পর ‘চোখ’ গজাতে...

জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ

প্রায় দেড় বছর ধরে কার্যত অচল থাকা জাতীয় মানবাধিকার...

নোবেলজয়ী বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

ক্লিক কেমিস্ট্রি এমন রাসায়নিক বিক্রিয়ার পদ্ধতি, যা দ্রুত ও...

উত্তরের দেশগুলোতে রোজার সময় দীর্ঘ

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।...

শিশুদের হার্ট ফেইলিউরের ঝুঁকি ও প্রতিকার

ছোটদের মধ্যেও হৃদ্‌রোগ কম নয়। বেশির ভাগই জন্মগত, তবে...

গ্রিসে মিলল প্রাচীনতম কাঠের হাতিয়ার

গ্রিসের এক হ্রদের পাড় থেকে প্রত্নতাত্ত্বিকরা দুটি প্রাচীন কাঠের...

মুমিনের জন্য রোগ ও ধৈর্যের শিক্ষা

জ্বর ও মাথাব্যথা মুহূর্তের মধ্যেই মানুষকে অক্ষম করে। মুমিনদের...

অস্থিসন্ধির প্রদাহ ও নিয়ন্ত্রণ

গাউট একটি মেটাবলিক ও প্রদাহজনিত রোগ। ইউরিক অ্যাসিড বেড়ে...

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে জবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ একাধিক আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে দুই...

সাময়িক ক্ষতি হলেও দীর্ঘ মেয়াদে লাভ দেখছেন সাবেক পিসিবি চেয়ারম্যান

নিরাপত্তাশঙ্কায় ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের টি-টোয়েন্টি...

শিশু থেকে বার্ধক্য পর্যন্ত সুষম খাদ্য

বেঁচে থাকার জন্য প্রতিদিন বিভিন্ন খাবার খাওয়া হয়। বয়সভেদে...

এক যুগ পর শাহরুখ-ফারাহ, ফিরছে কি ‘ম্যায় হু না’

চলতি বছরের শেষে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত...
spot_img

আরও পড়ুন

ধূমকেতুর ছায়ায় থাকা ‘জাতীয় দল’কে জেতালেন লিটন–রিশাদ

টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে বিশ্বের ২০ দেশের অধিনায়কদের পাশে বসার সুযোগ না পাওয়া আক্ষেপ কিছুটা হলেও মিরপুরে মাঠের পারফরম্যান্সে ভুলিয়ে দিলেন লিটন দাস। বৃহস্পতিবার...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘আকাশ ছোঁয়া’র আয়োজন

জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের সরাসরি যুক্ত করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্টার অবজারভেশন’ শীর্ষক ব্যতিক্রমী কর্মসূচি। বৃহস্পতিবার...

ঘরের ছোট ট্রিক দিয়ে আলু টাটকা রাখা

বাজার থেকে আনা আলুতে কয়েক দিন পর ‘চোখ’ গজাতে শুরু করে। ইউএস-এর কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলেন, আলু রাখতে হবে ঠান্ডা, অন্ধকার এবং বাতাস...

জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ

প্রায় দেড় বছর ধরে কার্যত অচল থাকা জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে...
spot_img