Wednesday, April 22, 2026
31 C
Dhaka

১ মাসে ৩০ বিলিয়ন ডলার আয়, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীর তালিকায় ল্যারি পেজ

গুগলের সহ–প্রতিষ্ঠাতা ল্যারি পেজ প্রথমবারের মতো বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হয়েছিলেন—এখন তিনি ধনী তালিকায় নতুন ইতিহাস গড়ছেন। ফোর্বসের তথ্যমতে, ডিসেম্বরের ১ তারিখে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৬২ বিলিয়ন ডলার। এক মাসে তার সম্পদ বেড়েছে ৩০ বিলিয়ন ডলার, যার প্রধান কারণ অ্যালফাবেটের এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি। এ সময়ের মধ্যে তিনি ওরাকল সহ–প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকে পেছনে ফেলেছেন।

বাজারের ওঠানামা অব্যাহত থাকলেও শীর্ষ ধনীদের তালিকায় প্রযুক্তি খাতের প্রভাব আরও স্পষ্ট হয়েছে। বিশ্বের শীর্ষ ১০ ধনীর ৯ জনই প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত।

৫২ বছর বয়সী ল্যারি পেজ বহুদিন ধরেই জনসম্মুখে খুব কমই কথা বলেন। তিনি সেনেটের শুনানিতেও অনুপস্থিত ছিলেন। ২০১৪ সালের টেড টক–এর পর থেকে তিনি কোনো বড় বক্তৃতা দেননি। অ্যালফাবেটের দৈনন্দিন কার্যক্রম থেকেও দূরে সরে এসে এখন তিনি ‘কিটি হক’–এর মতো উড়ন্ত ট্যাক্সি প্রকল্পসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বিনিয়োগ করছেন।

এদিকে ইলন মাস্ক এখনও বিশ্বের শীর্ষ ধনী। ফোর্বসের হিসাবে তার সম্পদ ৪৮৩ বিলিয়ন ডলার। টেসলার ক্ষতিপূরণ প্যাকেজ নিয়ে বিতর্ক ও এক্সএআই–এর মূল্যায়ন বিষয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তিনি শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। মাস্ক বলেন, ‘টেসলা, স্পেসএক্স ও এক্সএআই—সবই আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। সব জায়গায় আমি আরও এগোতে চাই।’

এ তালিকার শীর্ষ ১০ ধনীর সবাই পুরুষ এবং প্রত্যেকের সম্পদই ১৫২ বিলিয়ন ডলারের বেশি। আগের মাসের তুলনায় তাদের মোট সম্পদ কিছুটা কমলেও তা এখনো ২.৪ ট্রিলিয়ন ডলার।

২০২৪ সালের অক্টোবরে বিল গেটস শীর্ষ ১০ থেকে বাদ পড়েন। নতুন মূল্যায়নে ফোর্বস তার সম্পদ উল্লেখযোগ্যভাবে কম দেখায়। শেয়ারবাজারের ওঠানামার কারণে এসব হিসাব প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে।

সিএ/এএ
ছবি: সংগৃহীত

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img