Tuesday, March 3, 2026
20.7 C
Dhaka

ব্যক্তিজীবনের চেয়ে কাজে ব্যস্ত ঐশী

দেশের চলমান আলোচিত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী জানান, ব্যক্তিজীবনের চেয়ে কাজই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নূর’–কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চললেও তিনি স্পষ্ট জানিয়ে দেন—এসব কথার বেশির ভাগই গুজব।

দেশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশী বলেন, ‘আমার সেভাবে গ্রামে বা মফস্‌সলে প্রেম করা হয়নি। তেমন বন্ধুবান্ধবও ছিল না।’ তাঁর মতে, অভিনয়ই এখন জীবনের মূল ধ্যানধারণা। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজার ও গানের কিছু দৃশ্য—বিশেষ করে শুভ–ঐশীর চুমুর দৃশ্য—নিয়ে আলোচনা উঠলেও তিনি জানান, এসবই গল্প-চরিত্রের দাবি, বাস্তব জীবনের কোনো সম্পর্ক নয়।

ঐশী বলেন, ‘ওনার (আরিফিন শুভ) সঙ্গে আমার শ্রদ্ধার সম্পর্ক। কাজের বোঝাপড়াও দুর্দান্ত।’ শুভকে প্রশংসা করে তিনি আরো যোগ করেন, ‘তিনি সেরা সহ-অভিনেতাদের একজন—সহযোগিতামূলক, কেয়ারিং এবং কাজ বুঝে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ।’

সিনেমা ‘নূর’ নির্মিত হয়েছে পাবনার মনোরম লোকেশনে। সেই অভিজ্ঞতা স্মরণ করে ঐশী বলেন, ‘খুব সুন্দর পরিবেশ ছিল। জায়গাটা এত শান্ত, নির্মল—কাজ করতে গিয়ে মুগ্ধ হয়েছিলাম।’ টিজার ও গানের দৃশ্য প্রকাশের পর স্থান ও ভিজ্যুয়াল নিয়ে দর্শকদের প্রশংসাও তাঁকে আনন্দ দিয়েছে। তাঁর ভাষায়, ‘ওই জায়গার প্রতি আলাদা মায়া তৈরি হয়ে গেছে।’

সিনেমাটি বড় পর্দায় মুক্তি না পাওয়া নিয়ে কিছুটা আক্ষেপ আছে অভিনেত্রীর। ‘সিনেমাটি বড় পর্দার জন্যই ভেবেছিলাম। এখন যেহেতু তা সম্ভব হয়নি, চাই ওটিটিতেই যেন ভালো করে, সফল হয়,’ বলেন ঐশী। শেষ পর্যন্ত ‘নূর’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

ঐশী জানান, কাজ নিয়ে আলোচনায় থাকা সব সময়ই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ‘আলোচনায় থাকা ভালো—যদি সেটা কাজ নিয়ে হয়। দর্শকদের সঙ্গে সম্পর্কটা আমার কাজের মাধ্যমেই,’ মন্তব্য তাঁর। কাজ ছাড়া আলোচনায় থাকলে তা শিল্পীসত্তাকে ঢেকে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

জান্নাতুল ফেরদৌস ঐশী ও আরিফিন শুভ জুটি ইতিমধ্যে তিনটি সিনেমায় কাজ করেছেন। তার দুইটি—‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’—মুক্তি পেয়েছে। ‘নূর’ বড় পর্দার জন্য নির্মিত হলেও শেষ পর্যন্ত ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া কেমন হবে—সেই অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

সিএ/এএদেশের চলমান আলোচিত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী জানান, ব্যক্তিজীবনের চেয়ে কাজই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নূর’–কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চললেও তিনি স্পষ্ট জানিয়ে দেন—এসব কথার বেশির ভাগই গুজব।

দেশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশী বলেন, ‘আমার সেভাবে গ্রামে বা মফস্‌সলে প্রেম করা হয়নি। তেমন বন্ধুবান্ধবও ছিল না।’ তাঁর মতে, অভিনয়ই এখন জীবনের মূল ধ্যানধারণা। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজার ও গানের কিছু দৃশ্য—বিশেষ করে শুভ–ঐশীর চুমুর দৃশ্য—নিয়ে আলোচনা উঠলেও তিনি জানান, এসবই গল্প-চরিত্রের দাবি, বাস্তব জীবনের কোনো সম্পর্ক নয়।

ঐশী বলেন, ‘ওনার (আরিফিন শুভ) সঙ্গে আমার শ্রদ্ধার সম্পর্ক। কাজের বোঝাপড়াও দুর্দান্ত।’ শুভকে প্রশংসা করে তিনি আরো যোগ করেন, ‘তিনি সেরা সহ-অভিনেতাদের একজন—সহযোগিতামূলক, কেয়ারিং এবং কাজ বুঝে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ।’

সিনেমা ‘নূর’ নির্মিত হয়েছে পাবনার মনোরম লোকেশনে। সেই অভিজ্ঞতা স্মরণ করে ঐশী বলেন, ‘খুব সুন্দর পরিবেশ ছিল। জায়গাটা এত শান্ত, নির্মল—কাজ করতে গিয়ে মুগ্ধ হয়েছিলাম।’ টিজার ও গানের দৃশ্য প্রকাশের পর স্থান ও ভিজ্যুয়াল নিয়ে দর্শকদের প্রশংসাও তাঁকে আনন্দ দিয়েছে। তাঁর ভাষায়, ‘ওই জায়গার প্রতি আলাদা মায়া তৈরি হয়ে গেছে।’

সিনেমাটি বড় পর্দায় মুক্তি না পাওয়া নিয়ে কিছুটা আক্ষেপ আছে অভিনেত্রীর। ‘সিনেমাটি বড় পর্দার জন্যই ভেবেছিলাম। এখন যেহেতু তা সম্ভব হয়নি, চাই ওটিটিতেই যেন ভালো করে, সফল হয়,’ বলেন ঐশী। শেষ পর্যন্ত ‘নূর’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

ঐশী জানান, কাজ নিয়ে আলোচনায় থাকা সব সময়ই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ‘আলোচনায় থাকা ভালো—যদি সেটা কাজ নিয়ে হয়। দর্শকদের সঙ্গে সম্পর্কটা আমার কাজের মাধ্যমেই,’ মন্তব্য তাঁর। কাজ ছাড়া আলোচনায় থাকলে তা শিল্পীসত্তাকে ঢেকে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

জান্নাতুল ফেরদৌস ঐশী ও আরিফিন শুভ জুটি ইতিমধ্যে তিনটি সিনেমায় কাজ করেছেন। তার দুইটি—‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’—মুক্তি পেয়েছে। ‘নূর’ বড় পর্দার জন্য নির্মিত হলেও শেষ পর্যন্ত ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া কেমন হবে—সেই অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img