Tuesday, March 3, 2026
20.7 C
Dhaka

ইসলামের জাগরণ থামাতে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশে ইসলামের জাগরণ ও জনগণের সাড়া দেখে একটি রাজনৈতিক মহল ভয় ও পরাজয়ের আশঙ্কায় অসংলগ্ন বক্তব্য ছড়াচ্ছে। আল্লাহর রহমতে মানুষের মন ইসলামের পক্ষে তৈরি হওয়ায় বাতিল শক্তির অন্তরে অশান্তি বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে খুলনা নগরের খালিশপুর মুজগুন্নী জামি’আ রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসায় খুলনা-৩ আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘মানুষ ও পরিবেশ ইসলামের পক্ষে প্রস্তুত—এখন আমাদের দায়িত্ব এই ফসল ঘরে তোলা।’

রেজাউল করীম বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করতে ইসলামের ন্যায়নীতির বিকল্প নেই। বিগত সরকার নিজের স্বার্থে দুর্নীতিকে উৎসবে পরিণত করেছিল, যার কারণে আন্তর্জাতিক সূচকে বহুবার বাংলাদেশকে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’ হতে হয়।

তিনি দাবি করেন, ইসলামি নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি সেক্টরে কোরআনের নীতি-আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ হয়ে উঠবে প্রকৃত ‘মডেল রাষ্ট্র’।

দলীয় কর্মীদের উদ্দেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘অন্য দলে গেলে পকেটে টাকা ঢোকে, আর এখানে আমাদের পকেট থেকে খরচ করতে হয়। কিন্তু ওরা ক্ষমতায় গিয়ে জনগণকে ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে। ইসলামের পথে ত্যাগের বিকল্প নেই।’

খুলনা-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবদুল আউয়াল সম্পর্কে তিনি বলেন, ‘হিন্দু, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ হাতপাখায় সিল দিতে আগ্রহী। ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আন্তরিকতা বাড়ছে।’ কর্মীদের উদ্দেশে তিনি খরগোশ-কচ্ছপের উদাহরণ দিয়ে বলেন, বিজয়ী না হওয়া পর্যন্ত সক্রিয় থাকতে হবে।

নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম। সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী এস এম হাদিছুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ও খুলনা-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল, কেন্দ্রীয় মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী ইউনুছ আহমদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম, মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী মুফতি আমানুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img