Friday, March 13, 2026
22.9 C
Dhaka

বিশ্ব মিডিয়ায় চলছে টাইগারদের নিয়ে মাতামাতি

সাবিত রেজা

ওডিআই এ এখন হরহামেশায় জিতছে এবং যেকোনো পরাশক্তিকে বলে কয়ে হারাচ্ছে বাংলাদেশ।আজকাল টেষ্ট ক্রিকেটেও আগাম বার্তা দিয়ে জয় তুলে নিচ্ছে টাইগার বাহিনী। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অজিদের ২০ রানে হারিয়ে সিরিজে ১-০তে লিড পেলো টাইগাররা। আর মুশফিক বাহিনীর এমন জয়ে বিশ্ব গণমাধ্যমে বড় অক্ষরে শিরোরনাম হচ্ছে বাংলাদেশের নাম। এ ম্যাচে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স ও তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তায় জয় তুলে নেয় বাংলাদেশ। যেখানে মোট ১০ উইকেট ও একটি হাফসেঞ্চুরি করে ম্যাচ সেরা হন সাকিব। ম্যাচ শেষে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো শিরোনাম করেছে, সাকিবের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ ইতিহাস তৈরি করলো। আরেক ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ শিরোনামে লিখেছে, ঐতিহাসিক জয়ের রেকর্ডে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ক্রিকেটের নিজস্ব ওয়েবসাইট ক্রিকেট ডট কম ডট এইউ লিখেছে, প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ারই আরেক পোর্টাল ফক্স স্পোর্টস শিরোনাম করেছে, ইতিহাস তৈরি হলো! বাংলাদেশের কাছে অঘটনের শিকার অস্ট্রেলিয়া। একই দেশের নামকরা পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ইতিহাস হলো যেখানে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারলো অস্ট্রেলিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, অস্ট্রেলিয়াকে ২০ রানে হারালো বাংলাদেশ। একই দেশের ইন্ডিয়াটুডে ইন লিখেছে, সাকিব আল হাসানের স্পিনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। এনডিটিভি শিরোনাম করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিলো বাংলাদেশ। ইংল্যান্ডের নামি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয় তুলে নিলো যেখানে আত্মসমর্পণ করলো অস্ট্রেলিয়া। একই দেশের ডেইলি মেইল শিরোনাম করেছে, সাকিবের ১০ উইকেটে বিখ্যাত জয় পেলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পোর্টাল সুপারস্পোর্টস শিরোনাম করেছে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা। কলকাতার আনন্দবাজার লিখেছে, ক্রিকেটে আবার ব্যাঘ্র গর্জন, সাকিবদের হাতে অস্ট্রেলিয়া বধ। এই সময় লিখেছে, সাকিবের স্পিনে দুরমুশ অজি দর্প, ইতিহাস লিখল বাংলাদেশ।

spot_img

আরও পড়ুন

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...
spot_img

আরও পড়ুন

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের ছোঁয়ায় মুমিনের অন্তর উদ্বেলিত হয় এবং হৃদয়ে হেদায়েতের বসন্ত নেমে আসে। তারাবির নামাজে কোরআন পাঠের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই সময় মানসিক প্রশান্তি অর্জনের জন্য অতিরিক্ত সবকিছু দূরে সরিয়ে আধ্যাত্মিক কার্যক্রমে মন দেওয়া...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা শক্তিশালী প্রসেসরের কারণে দ্রুত একাধিক কাজ সম্পন্ন করতে সক্ষম। এই ফোনগুলো হলো ‘নোট ৬০’ ও...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও ইরাকিদের আতিথেয়তা এবং হৃদয়ের প্রশস্ততা অক্ষুণ্ণ রয়েছে। ইরাকিদের রান্নার...
spot_img