Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

যুক্তরাষ্ট্র ক্ষমা করলে দেশ ছাড়তে রাজি ছিলেন মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের নিরাপদ পথ ছাড়ের নিশ্চয়তা পেলে দেশ ত্যাগে রাজি ছিলেন—এমন তথ্য জানা গেছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত ফোনালাপে মাদুরো একাধিক অনুরোধ জানান। তবে ট্রাম্প সেই অনুরোধগুলোর বেশির ভাগই প্রত্যাখ্যান করেন। ফোনালাপ সম্পর্কে অবগত চারটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের চাপ এবং সামরিক তৎপরতার মধ্যে চলতি বছরের ২১ নভেম্বর দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। এর আগে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় অন্তত ২১টি হামলা চালায় মার্কিন বাহিনী, যেখানে নিহত হন ৮০ জনের বেশি। ওয়াশিংটনের অভিযোগ—মাদুরো সরকারের সঙ্গে মাদক পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে। তবে মাদুরো সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলছে, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র ‘সরকার পরিবর্তন’ চায়।

সূত্র জানায়, ফোনালাপে মাদুরো ট্রাম্পের কাছে তাঁর ও পরিবারের বিরুদ্ধে থাকা সব মামলায় ক্ষমা দাবি করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলাগুলো তুলে নেওয়ার অনুরোধও জানান তিনি।

ওই সূত্রগুলোর দাবি, মাদুরো ভেনেজুয়েলার শতাধিক সরকারি কর্মকর্তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনও করেন। এসব কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের।

অন্য দুটি সূত্রের মতে, নতুন নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে দেওয়ার প্রস্তাবও দেন মাদুরো।

১৫ মিনিটেরও কম সময়ের ওই কথোপকথনে ট্রাম্প মাদুরোর বেশিরভাগ অনুরোধই নাকচ করে দেন। তবে তিনি জানান, মাদুরো চাইলে পরিবারসহ ভেনেজুয়েলা ছাড়ার জন্য পছন্দমতো গন্তব্যে যেতে এক সপ্তাহ সময় পাবেন। সূত্র অনুযায়ী, সেই সময়সীমা গত শুক্রবার শেষ হয়ে গেছে।

এদিকে ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার উপকূল ঘিরে বড় ধরনের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সন্দেহভাজন মাদকবাহী নৌকায় সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হামলা তারই অংশ বলে মনে করা হচ্ছে।

spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...
spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...
spot_img