Thursday, March 12, 2026
28.2 C
Dhaka

পরীক্ষা না নেওয়ায় বরিশালে শিক্ষকদের আটকে অভিভাবক–শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির মধ্যেও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ পর্যন্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষকদের কর্মসূচির কারণে পরীক্ষা নেওয়া বন্ধ হলে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিজ উদ্যোগে পরীক্ষা নেন।

বুধবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে তা দেরিতে—বেলা ১১টায় শুরু হয়।

এর আগে সকালে বরিশাল নগরীর গির্জামহল্লা এলাকার ৮৮ নম্বর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামে শিক্ষার্থী ও অভিভাবকেরা। তারা শিক্ষকদের অফিসকক্ষে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের সামনে ব্যস্ত গির্জামহল্লা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের চাপে পরীক্ষা নেওয়া শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিভাবকদের অভিযোগ, পরীক্ষা স্থগিত থাকলে স্কুল কর্তৃপক্ষ আগে থেকেই জানাতে পারত। কিন্তু স্কুলে এসে কক্ষ থেকে বের করে দেওয়া ‘অন্যায়’—এ কারণেই তারা প্রতিবাদে নেমেছেন বলে জানান।

অন্যদিকে আন্দোলনরত সহকারী শিক্ষকরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বলেন, সহকারী শিক্ষকরা আন্দোলনে থাকায় পরীক্ষা নিতে দেরি হয়েছে। পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের নির্দেশে এবং অভিভাবকদের সহায়তায় তিনি একাই শিক্ষার্থীদের পরীক্ষা নেন।

শুধু ইসলামিয়া বিদ্যালয় নয়, বরিশালের আরও বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই পরিস্থিতিতে প্রধান শিক্ষকরা অভিভাবকদের সহায়তায় পরীক্ষা পরিচালনা করেছেন।

spot_img

আরও পড়ুন

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...
spot_img

আরও পড়ুন

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে জ্বালানি তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে। মার্চে মোট ১৬টি জাহাজ তেল আনার কথা থাকলেও,...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি হাজীপুর ইউনিয়নের চক সালন এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের...
spot_img