Wednesday, March 4, 2026
22.7 C
Dhaka

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ২১ অঙ্গরাজ্যে খাদ্যসহায়তা বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে ফেডারেল খাদ্যসহায়তা কর্মসূচির (এসএনএপি) সুবিধাভোগীদের ব্যক্তিগত তথ্য হস্তান্তরের নির্দেশ না মানলে তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স এই সতর্কবার্তা দেন। ইতিমধ্যে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো তথ্য-উপাত্ত না দেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে রোলিন্স জানান, নিউইয়র্কসহ ২১টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ) এসএনএপি—যা ‘ফুড স্ট্যাম্পস’ নামেও পরিচিত—সুবিধাভোগীদের পরিচয়সংক্রান্ত তথ্য চাওয়ায় এই মামলা হয়। এসএনএপি কর্মসূচি নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী কেনার সুযোগ দেয়। ২০২৪ অর্থবছর পর্যন্ত এ কর্মসূচির ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা ছিল প্রায় ৪ কোটি ১৭ লাখ—মোট মার্কিন জনসংখ্যার প্রায় ১২ শতাংশ।

ইউএসডিএর নির্দেশ অনুযায়ী অঙ্গরাজ্যগুলোকে সামাজিক নিরাপত্তা নম্বর, জন্মতারিখ এবং ঠিকানাসহ সংবেদনশীল তথ্য ফেডারেল কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে হবে। সমালোচকদের দাবি, এতে ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি তৈরি হবে।

তবে রোলিন্সের ব্যাখ্যা, সম্ভাব্য জালিয়াতি প্রতিরোধ এবং করদাতাদের সুরক্ষার জন্য এসব তথ্য অত্যাবশ্যক। তিনি বলেন, “ইউএসডিএ যাতে ফুড স্ট্যাম্প সংক্রান্ত জালিয়াতি শনাক্ত করতে পারে, সেজন্য সব অঙ্গরাজ্যের তথ্য প্রয়োজন।”

তিনি আরও জানান, রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত ২৯টি অঙ্গরাজ্য ইতিমধ্যে তথ্য দিতে রাজি হয়েছে। কিন্তু ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিনেসোটা–সহ ডেমোক্র্যাট-সমর্থিত ২১টি অঙ্গরাজ্য তথ্য হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে।

রোলিন্স স্পষ্ট করে বলেন, এই অঙ্গরাজ্যগুলো নির্দেশ না মানা পর্যন্ত তাদের জন্য নির্ধারিত এসএনএপি তহবিল ফেডারেল সরকার পাঠাবে না, এবং আগামী সপ্তাহ থেকেই এই পদক্ষেপ বাস্তবায়ন শুরু হবে।

spot_img

আরও পড়ুন

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ...
spot_img

আরও পড়ুন

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া বৈধ। তবে বিভিন্ন ঘড়ির সামান্য পার্থক্য বিবেচনায় সতর্কতামূলক দুই-তিন মিনিট পরে আজান দেওয়া হয়ে থাকে।...
spot_img