Sunday, March 22, 2026
20 C
Dhaka

নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে আসছে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রথমে মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে, পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোটের সামনের অংশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার ছবি ব্যবহার করা হয়েছে। পেছনের অংশে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। জলছাপ হিসেবে যুক্ত রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। পুরো নোটে রাখা হয়েছে সবুজ রঙের আধিক্য।

বাংলাদেশ ব্যাংকের মতে, “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই ৫০০ টাকার নোট প্রথমবারের মতো প্রচলনে আসছে। এতে স্বাক্ষর থাকছে গভর্নর ড. আহসান এইচ. মনসুরের। নতুন সিরিজের অংশ হিসেবে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট মুদ্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নোট ইতোমধ্যে বাজারে এসেছে।

নতুন নোটে নিরাপত্তার জন্য ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি, যা নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। এছাড়া লাল ও স্বর্ণালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দৃশ্যমান হয়।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের নিচের ডান পাশে পাঁচটি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে। শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে তৈরি, যা স্পর্শে উঁচু অনুভূত হবে। পাশাপাশি নোটে গোপনে ‘৫০০’ লেখা রয়েছে, যা নির্দিষ্ট কোণে ধরলে দেখা যায়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ তন্তুও যুক্ত করা হয়েছে, যা বিশেষ আলোতে স্পষ্ট বোঝা যায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালু হলেও পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতোই প্রচলিত থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা (অবিনিময়যোগ্য) ৫০০ টাকার নোটও মুদ্রণ করা হয়েছে, যা নির্ধারিত মূল্যে টাকা জাদুঘর, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

ঈদের সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

ইসলামের শুরুর দিকে, বিশেষ করে মক্কা জীবনে মুসলমানদের জন্য...

নারিকেল দুধে মজাদার মিষ্টান্ন

ঈদের সকালে মিষ্টিমুখের জন্য সেমাই যেন অপরিহার্য। এবার একটু...

টেলিগ্রামে সাইবার অপরাধের নতুন কৌশল

ডিজিটাল যুগ আমাদের হাতে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিলেও...

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা,...

বৃষ্টিভেজা ঈদেও থাকুন নিশ্চিন্ত

ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও...

মানুষের চোখে রঙ দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা

সৌন্দর্য যেমন অনেকাংশে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, রঙের অনুভূতিও...

ইতিহাস থেকে আধুনিকতায় আগ্রাবাদের যাত্রা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা আগ্রাবাদ আজ দেশের...

মাকড়সার জালের অনন্য গঠন নিয়ে গবেষণা

অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির নেট-কাস্টিং মাকড়সা এমন এক ধরনের...

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের...

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য...

ঈদে সুস্থ থাকতে স্বাস্থ্যসচেতনতা জরুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই...
spot_img

আরও পড়ুন

ঈদের সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

ইসলামের শুরুর দিকে, বিশেষ করে মক্কা জীবনে মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো উৎসব ছিল না। তখন তারা ছিল একটি নির্যাতিত সম্প্রদায়, যাদের প্রধান লক্ষ্য ছিল...

নারিকেল দুধে মজাদার মিষ্টান্ন

ঈদের সকালে মিষ্টিমুখের জন্য সেমাই যেন অপরিহার্য। এবার একটু ভিন্ন স্বাদ আনতে তৈরি করতে পারেন নারিকেল দুধ ও খেজুরের গুড় দিয়ে লাচ্ছা সেমাই। সহজ...

টেলিগ্রামে সাইবার অপরাধের নতুন কৌশল

ডিজিটাল যুগ আমাদের হাতে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিলেও এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর অন্ধকার জগৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়;...

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা, যেখানে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জাতির মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ইসলামি...
spot_img