Sunday, May 24, 2026
30 C
Dhaka

বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে গুরুত্বারোপ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি জানান, এ লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবন চত্বরে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনসহ বিভিন্ন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র চালু রাখা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে তিনি দেশের সকল বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তি, তাদের পরিবার, সেবাদানকারী গবেষক, থেরাপিস্ট, সহায়ক প্রযুক্তি উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ যথার্থ হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহ কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) কর্মসূচির আওতায় দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সমাজসেবা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে।

ড. ইউনূস বলেন, তিনি বিশ্বাস করেন যে দেশের বিশেষ মেধাসম্পন্ন ভাই-বোনেরা একদিন তাদের শ্রম, জ্ঞান ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করবে। তিনি ‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img