Wednesday, July 8, 2026
26 C
Dhaka

একই দিনে দুই ভোট: ছাপানো শেষ মনোনয়নপত্র, তফসিলের অপেক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য ৩৪ হাজার মনোনয়নপত্র, লাখ লাখ ফরম, পরিচয়পত্র ও নির্বাচনী প্যাকেটের ছাপানোর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ভোটার সংখ্যার ভিত্তিতে মোট ২৫ কোটি ৫৪ লাখ ব্যালট প্রিন্ট করা হবে। এখন শুধু তফসিল ঘোষণার অপেক্ষা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্য নিয়ে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, আইন ও বিধি সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় এমন যাবতীয় নির্বাচনী সামগ্রী ছাপানোর কাজ শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৪ হাজার মনোনয়নপত্র, প্রায় ৫ লাখ ফরম এবং ১০ হাজার প্রতীকের পোস্টার। নির্বাচনের জন্য প্রয়োজনীয় ২০ লাখ বিভিন্ন ধরনের প্যাকেটের মধ্যে ১৭ লাখ প্রস্তুত রয়েছে।

এ ছাড়া পর্যবেক্ষক নীতিমালা ১০ হাজার পিস, প্রিজাইডিং অফিসারদের জন্য ৪৩ হাজার পরিচয়পত্র, সহকারী প্রিজাইডিং অফিসারদের জন্য ৩ লাখ এবং পোলিং অফিসারদের জন্য ৬ লাখ পরিচয়পত্র ছাপানো হয়েছে। পাশাপাশি পোলিং এজেন্টদের জন্য ৩২ লাখ পরিচয়পত্রের কাজও শেষ হয়েছে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, আচরণবিধি ও নির্বাচনী পরিচালক ম্যানুয়েল সংক্রান্ত আইন-বিধি ফরম ছাপানো এখনো শুরু হয়নি।

ছাপার কাজ ও প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ ঢাকা মেইলকে বলেন, ‘নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা হবে আর ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট হবে।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ভোটারের সংখ্যা অনুযায়ী দুই ভোটের জন্য মোট ২৫ কোটি ৫৪ লাখ ব্যালট প্রিন্ট করা হবে। নিবন্ধিত ভোটারের সংখ্যার বেশি ব্যালট ছাপানো হবে না বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট শাখা। দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ব্যালট প্রিন্টিং সম্পর্কে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সরকারি প্রেস থেকে ব্যালট পেপার এবং আর্মি সিকিউরিটি প্রেস থেকে প্রবাসীদের ব্যালট পেপার প্রিন্ট করা হচ্ছে। প্রিন্টিংয়ের সঙ্গে যারা রেসপেক্টিভ রিপ্রেজেন্টেটিভ আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং তার নিয়ন্ত্রণাধীন গভমেন্ট প্রেস ওনাকে ব্যক্তিগত তত্ত্বাবধায়নের অনুরোধ করা হয়েছে। দ্রুত সকল প্রিন্টিয়ের কাজ শেষ হয়ে যাবে।’ তিনি জানান, তেজগাঁও ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যালট সর্টিং সেন্টারগুলোতে স্টেকহোল্ডারদের পরিদর্শন ব্যবস্থার জন্য ডাক বিভাগকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

গত শনিবার সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি যাচাই করতে মক ভোটিং আয়োজন করে নির্বাচন কমিশন। এতে ভোটার আইডেন্টিফিকেশন, ব্যালট সিল দেওয়া, ভোট বাক্সে ফেলা এবং সময় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, গোপন কক্ষ বাড়ালে ভোটের চাপ নিয়ন্ত্রণ সম্ভব। চূড়ান্ত বিশ্লেষণ শেষে সময় ও ভোট প্রবাহ সম্পর্কিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

ইসি সচিব বলেন, মক ভোটিংয়ের মূল উদ্দেশ্য ছিল সময় পরিমাপ ও ভোটের প্রবাহ নির্ণয় করা। সমতল ও পাহাড়ি অঞ্চলের বাস্তবতায় ব্যবধান থাকলেও ধারণা করা হচ্ছে গোপন কক্ষ বাড়ালে ভোটের চাপ সহজ হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে সারাদেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি এবং পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি।

সরকারের পক্ষ থেকে গণভোটের সময় জানানোর পর অতিরিক্ত ব্যালট পেপার, অতিরিক্ত ভোটদানের কক্ষ, বাজেট বৃদ্ধি এবং অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে ইসি।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img