Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

খালেদা জিয়াকে লন্ডনের সেই হাসপাতালে নেওয়া হবে: মাহদী আমিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনের হাসপাতালে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে তার পরিবার। ইতোমধ্যে লন্ডনের ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান।

শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসা মূলত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মাহদী আমিন আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সমন্বয় কার্যভার পালন করছেন ডা. জুবাইদা রহমান। তিনি নিশ্চিত করছেন যে, মা হিসেবে খালেদা জিয়ার চিকিৎসায় কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা হবে না। এছাড়া বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ছুটে গেলেও সিসিইউতে প্রবেশের অনুমতি নেই। ইনফেকশনের ঝুঁকি থাকায় শুধুমাত্র চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিতরে প্রবেশ করতে পারছেন।

তিনি বলেন, “দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সিক্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসক যারা তাকে পূর্বে চার মাসের চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে সক্ষম হয়েছিল, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ সম্পন্ন হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেওয়া হয়েছে।”

মাহদী আমিন আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য দ্রুত উন্নত হবে। আধুনিক চিকিৎসার পর তিনি সন্তান-স্বজনসহ দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, জাতির অভিভাবক হিসেবে নেতৃত্ব দেবেন এবং সকলকে ঐক্যবদ্ধ করবেন। দেশের মানুষের প্রত্যাশা, প্রার্থনা ও আবেগ এই দৃঢ় বিশ্বাসকে কেন্দ্র করেই।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...

ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদক কমিশনের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার...

হজসেবায় অবহেলা করলে ব্যবস্থা

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, সুন্দর ও...

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যে খাবারগুলো

সুষম খাদ্য শরীরের সুস্থতার অন্যতম শর্ত। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, দৈনন্দিন...
spot_img

আরও পড়ুন

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, করপোরেশনের বর্তমান আর্থিক...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস বয়সী এক শিশুর মরদেহ ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে সেজে ওঠে। শহরের সিঅ্যান্ডবি সড়ক, কবি জীবনানন্দ দাশ সড়ক, ক্লাব রোড ও রাজাবাহাদুর সড়কের বাড়ির...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণের অর্থ পরিশোধ না করলে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে...
spot_img