Saturday, March 14, 2026
22.8 C
Dhaka

শীতে বাড়ছে খুশকি, সমাধানে কার্যকর ঘরোয়া উপায়

শীতকালে ত্বকের পাশাপাশি মাথার ত্বকও শুষ্ক হয়ে যায়। এর ফলে অনেকের মাথায় খুশকির সমস্যা দেখা দেয়। শুধু অস্বস্তিই নয়, খুশকি থাকলে মাথা চুলকায়, চুল পড়ার হার বেড়ে যায় এবং ত্বকে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। তাই শীতের সময়ে চুল ও মাথার ত্বক আর্দ্র রাখা অত্যন্ত জরুরি। যারা এই সমস্যায় ভুগছেন, তারা কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে সহজেই খুশকি কমাতে পারেন।

নারিকেল তেল
৩ থেকে ৫ চা চামচ হালকা গরম নারিকেল তেল নিয়ে মাথার ত্বকে মালিশ করুন। এক ঘন্টা পর চুলে শ্যাম্পু করুন। নারিকেল তেলে থাকা লরিক অ্যাসিডে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে আর্দ্রতা দেয় এবং ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ কমায়।

অ্যালোভেরা জেল
শ্যাম্পু করার ঠিক আগে মাথার ত্বকে অ্যালোভেরা জেল ভালোভাবে ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করতে সাহায্য করে। ইতালীয় এক গবেষণায় দেখা গেছে, অ্যালোভেরা সেবোরিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে কার্যকর।

আপেল সিডার ভিনেগার
এক চতুর্থাংশ কাপ আপেল সিডার ভিনেগার এক চতুর্থাংশ কাপ পানির সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগান। কমপক্ষে ১৫ মিনিট রাখুন এবং তারপর ভালো করে ধুয়ে ফেলুন। আপেল সিডার ভিনেগারের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব শুষ্ক মাথার ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে।

লেবুর রস
মাথার ত্বকে ২ চা চামচ লেবুর রস ঘষুন, কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। এরপর ১ কাপ পানির সঙ্গে আরও এক চা চামচ লেবুর রস মিশিয়ে মাথায় ঢেলে দিন। সাইট্রাস ফলের অ্যাসিড ত্বকের পিএইচ স্তর বজায় রাখতে সাহায্য করে এবং খুশকি কমায়।

অলিভ অয়েল
মাথার ত্বকে কয়েক ফোঁটা হালকা গরম অলিভ তেল লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে ঘুমান। সকালে চুলে শ্যাম্পু করুন। অলিভ অয়েল ময়েশ্চারাইজার হিসেবে কার্যকর।

ট্রি ট্রি অয়েল
গবেষণায় দেখা গেছে, ট্রি ট্রি অয়েল খুশকি দূর করতে সহায়তা করে।

আয়ুর্বেদিক উপায়
নিম, মেথি, ভৃঙ্গরাজ, জবা ফুল ও আমলকী খুশকি কমাতে উপকারী। নিমের তেলের ফাঙ্গাস ও ব্যাক্টেরিয়া-নাশক বৈশিষ্ট্য ত্বকের সংক্রমণ কমায়, ফলে খুশকি দূর হয়। সপ্তাহে তিনদিন নিমের তেল মালিশ করা যেতে পারে। জবা ফুলের নির্যাসও খুশকি দূর ও চুল কালো রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন হেয়ার স্প্রে বা জেল ব্যবহার করলে রাসায়নিক জমে খুশকি বাড়তে পারে। তাই প্রাকৃতিক তেল বা হালকা লিভ-ইন সিরাম ব্যবহার করাই ভালো। নিয়মিত যত্ন, ঘরোয়া প্যাক এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে চুল থাকবে খুশকিমুক্ত ও প্রাণবন্ত।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...
spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিকতার মিশেলে দেশটির রমজান মাস এক ভিন্ন আবহ তৈরি করে। আধুনিক নগর জীবনের মধ্যেও কীভাবে...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...
spot_img