Friday, March 13, 2026
25 C
Dhaka

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা ‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ (CERT-In)। তাদের মতে, Chrome-এর V8 ইঞ্জিনে একাধিক গুরুত্বপূর্ণ দুর্বলতার কারণে হ্যাকিংয়ের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই Windows, macOS ও Linux প্ল্যাটফর্মের ক্রোম ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজার আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্টারনেট এক্সপ্লোরারের যুগ শেষ হওয়ার পর গুগল ক্রোম বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে এই জনপ্রিয় ব্রাউজারই বড় ধরনের নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই দুর্বলতার কারণে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ও ডিভাইস ঝুঁকির মুখে পড়েছে।

CERT-In এক বিবৃতিতে জানিয়েছে, “এই দুর্বলতাগুলোর সফল প্রয়োগ একজন দূরবর্তী আক্রমণকারীকে টার্গেট করা সিস্টেমে নির্বিচারে কোড চালানোর সুযোগ করে দিতে পারে।” অর্থাৎ, হ্যাকাররা বিশেষভাবে তৈরি করা একটি ওয়েব পেজের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশাধিকার পেতে পারে এবং সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে।

ঝুঁকিতে কারা পড়তে পারেন?

নিরাপত্তা সংস্থার মতে, নিম্নলিখিত ভার্সনের আগের Chrome ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন—

Windows: 142.0.7444.175/176-এর নিচের ভার্সন
macOS: 142.0.7444.176-এর নিচের ভার্সন
Linux: 142.0.7444.175-এর নিচের ভার্সন

যাদের ডিভাইসে এই পুরোনো ভার্সন রয়েছে, তাদের অবিলম্বে সর্বশেষ আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সমস্যার মূল কারণ

CERT-In জানিয়েছে, Chrome-এর V8 ইঞ্জিনে বিভ্রান্তি (confusion vulnerability) তৈরি হয়েছে। এই দুর্বলতার সুযোগ নিয়ে দূরবর্তী আক্রমণকারী ব্রাউজারকে ভুল কোড চালাতে বাধ্য করতে পারে, যা সম্পূর্ণ সিস্টেম হ্যাক হওয়ার ঝুঁকি তৈরি করে।

ক্রোমে নিরাপদ থাকার উপায়

Chrome আপডেট করাই সবচেয়ে জরুরি। আপডেট করার জন্য ধাপগুলো হলো—

Chrome ব্রাউজার খুলুন
ডানদিকে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন
Settings এ যান
About Chrome অপশনে যান
যদি Update Chrome দেখা যায়, তাহলে আপডেট ইনস্টল করুন
ব্রাউজার রিস্টার্ট দিন

Google ইতিমধ্যেই নতুন প্যাচ আপডেট প্রকাশ করেছে, যেখানে এই দুর্বলতাগুলো সমাধান করা হয়েছে। সাইবার আক্রমণকারীরা যেকোনো সময় এই দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হ্যাকিং ঘটাতে পারে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং ডেটা এবং পুরো সিস্টেম ঝুঁকির মধ্যে থাকতে পারে। তাই সকল Chrome ব্যবহারকারীকে এখনই সর্বশেষ ভার্সনে আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার...

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই...

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে...

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান।...

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল না আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয়...

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নতুন নিয়ম আনছে জাপান

উড়োজাহাজে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি কমাতে পাওয়ার ব্যাংকের ব্যবহার...

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ...

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে...
spot_img

আরও পড়ুন

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই মনে করেন কার্বোহাইড্রেট শরীরের জন্য ক্ষতিকর এবং ওজন বৃদ্ধির অন্যতম কারণ। আবার অন্যদিকে বিশেষজ্ঞরা এটিকে...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাজাগতিক অবস্থান এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আগামী...

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই পছন্দ করেন। চিকেন দিয়ে তৈরি বিভিন্ন পদ এর মধ্যে বেশ জনপ্রিয়। খুব বেশি সময় বা...
spot_img