Wednesday, March 4, 2026
19.9 C
Dhaka

শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। তিনি জানিয়েছেন, যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই—সেই আদালতে তিনি তার হয়ে আর লড়বেন না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।’

তিনি জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি এখনো পাননি। চিঠি হাতে আসার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানাবেন। পাশাপাশি তিনি বলেন, ‘সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি এ মামলায় তার পক্ষে লড়ব।’

ভিডিওবার্তায় তিনি আরও জানান, দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে তিনি আইনগত লড়াই চালিয়ে যাবেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু,...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু, যার টান থেকে আলোও বের হতে পারে না। সাধারণ ধারণায় ব্ল্যাকহোল যেন মহাবিশ্বের এক ভয়ংকর...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটি রোজার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ঈদুল ফিতরের আগে আদায় করতে হয়।...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেকের মধ্যেই ঘাড় ব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...
spot_img