Tuesday, September 15, 2026
31 C
Dhaka

আমাদের গণতাওবা করা জরুরি: শায়খ আহমাদুল্লাহ

পরপর কয়েকটি ভূমিকম্পে জনমনে উদ্বেগ বাড়ায় সচেতনতার পাশাপাশি আল্লাহর রহমত কামনা করাও জরুরি বলে মত দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তার মতে, আল্লাহর রহমত ছাড়া কোনো প্রস্তুতি বা প্রযুক্তি চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। বিপর্যয় থেকে রক্ষা পেতে আমাদের গণতাওবা করা প্রয়োজন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ঘনঘন ভূমিকম্প নিছক ভূতাত্ত্বিক নড়াচড়া নয়, এটি মানবজাতির প্রতি গভীর সতর্কবার্তা। হয়ত কোনো বড় বিপদ আসন্ন, সে সম্পর্কে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বাস্তব প্রস্তুতির পাশাপাশি তাওবা অপরিহার্য।

তিনি জানান, বাংলাদেশ এমন এক ভৌগোলিক এলাকায় অবস্থিত, যেখানে জনঘনত্ব ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা খুবই বেশি। বিশেষজ্ঞদের ধারণা, ঢাকায় যদি ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে এক লক্ষেরও বেশি ভবন ধসে যেতে পারে— যা অত্যন্ত ভয়াবহ পূর্বাভাস।

রাষ্ট্রীয় প্রস্তুতির ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, উদ্ধারকর্মীর অভাব, সীমিত ভারী যন্ত্রপাতি এবং অগ্নিনির্বাপক বাহিনীর দুর্বল সক্ষমতা দুর্যোগ মোকাবিলায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। অথচ বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প, পরিবর্তন ও রাজনৈতিক প্রদর্শনীতেই বিপুল অর্থ ব্যয় হয়। সেই অর্থের সামান্য অংশও যদি ভূমিকম্প-প্রতিরোধী প্রযুক্তি, উদ্ধার সরঞ্জাম ও প্রশিক্ষণে ব্যয় করা হতো, তা হতো দেশের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা।

তিনি আরও বলেন, শুধু রাষ্ট্রকে দায়ী করলে চলবে না। যারা নিজেদের বাড়ি নির্মাণ করেন—তারা সামান্য লাভের আশায় নির্মাণবিধি উপেক্ষা করেন। প্রকৌশলীদের পরামর্শ অমান্য করে নিজেদের পরিবারকেই মৃত্যুফাঁদে ফেলেন। বিপর্যয় রোধে আগাম প্রস্তুতি নেওয়া দায়িত্বশীলতার পরিচয়।

রাষ্ট্রীয়ভাবে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির উপর জোর দিয়ে তিনি বলেন, উদ্ধারকাজ, চিকিৎসা, খাদ্য, আশ্রয়, ট্রাফিক নিয়ন্ত্রণ ও যোগাযোগব্যবস্থা—সব বিষয়ে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার, নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণ এবং খোলা জায়গা সংরক্ষণ জরুরি।

আধ্যাত্মিক প্রস্তুতির কথাও স্মরণ করিয়ে তিনি বলেন, প্রস্তুতি যেন কেবল ভৌত অবকাঠামোয় সীমাবদ্ধ না থাকে। আল্লাহর রহমত ছাড়া কোনো পরিকল্পনা আমাদের রক্ষা করতে সক্ষম নয়। দুর্নীতি, জুলুম, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হতে গণতাওবা করা এখন অত্যন্ত জরুরি। তিনি দোয়া করেন—আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img