Thursday, September 17, 2026
27 C
Dhaka

শাহজাহান চৌধুরীর বক্তব্যে তোলপাড়, ব্যক্তিগত মন্তব্য বলছে জামায়াত

চট্টগ্রামে এক সমাবেশে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির শাহাজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিএনপিসহ বিভিন্ন মহল থেকে তার বক্তব্যের নিন্দা জানানো হচ্ছে এবং তাকে গ্রেফতারের আবেদন জানানো হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য, দলের কোনো অবস্থান নয়।

শনিবার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলের নির্বাচনি দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহাজাহান চৌধুরী।

বক্তৃতায় তিনি বলেন, নির্বাচনে জয় পেতে হলে প্রশাসনকে নিজেদের অনুসারী করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে নির্বাচন মাঠ নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও বলেন, ওসি সাহেব সকালে প্রার্থীর প্রোগ্রাম জেনে নিয়ে প্রটোকল দেবেন, যাতে নির্বাচন পরিচালনায় সহায়তা পাওয়া যায়।

ভোটারদের মন জয় করতে প্রার্থীদের প্রতীক পরিচিত করানোসহ জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের পরামর্শও দেন তিনি। একইসঙ্গে জানান, যতটুকু জানা গেছে, আগামী ৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জয়লাভের জন্য জনগণকে কাছে টানতে হবে এবং মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শ তুলে ধরতে হবে।

সভায় তিনি দাবি করেন, নির্বাচন জিতলে প্রধানমন্ত্রী হবেন বর্তমান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার ভাষ্যে, সুযোগ এসেছে এবং এটি কাজে লাগাতে না পারলে আর আসবে না।

তার এসব মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার অংশটি নিয়ে তীব্র সমালোচনা চলছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, এই বক্তব্য দলের নয় এবং দল এ ধরনের বক্তব্য সমর্থন করে না। তিনি বলেন, প্রশাসন পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করবে এবং জামায়াত এতে হস্তক্ষেপ করে না। দলটির পক্ষ থেকে শাহাজাহান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img