Thursday, February 26, 2026
22.9 C
Dhaka

ভূমিকম্পের কারণ নিয়ে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে

পৃথিবীর ভূপৃষ্ঠ হঠাৎ কেঁপে ওঠা বা বড় ধরনের ঝাঁকুনিকে ভূমিকম্প বলা হয়। বিজ্ঞান বলছে, ভূ-অভ্যন্তরের শিলাস্তরে পরিবর্তন ও সংঘর্ষের কারণে ভূমি কম্পন হয়। আর এতে মানুষ ভয়-আতঙ্কে দিকবিদিক ছুটে বেড়ায় এবং সৃষ্টিকর্তার কাছে নিরাপত্তা কামনা করে।

ইসলামী দৃষ্টিকোণে, ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মানুষের পরীক্ষা এবং পাপাচার থেকে ফিরে আসার সতর্কবার্তা। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন— মানুষের কৃতকর্মের ফলেই স্থল-সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাতে তারা নিজেদের ভুল বুঝে ফিরে আসে। (সুরা আর-রুম, আয়াত: ৪১)

কিয়ামতের ভয়াবহতার তুলনায় দুনিয়ার দুর্যোগ সামান্য। ভূমিকম্পের সময় মানুষ যতটা আতঙ্কে পড়ে, কিয়ামতের দৃশ্য হবে তার চেয়েও বিভীষিকাময়। আল্লাহ তায়ালা বলেন— কিয়ামত দিবসের ভূকম্পন হবে ভয়ংকর। সে দিন মায়েরা সন্তান ভুলে যাবে, গর্ভবতীরা গর্ভপাত করবে আর মানুষ নেশাগ্রস্ত মনে হবে; অথচ তা হবে আল্লাহর কঠিন শাস্তির ভয়ে। (সুরা হজ, আয়াত: ১-২)

সুরা যিলজালে বলা হয়েছে— যখন জমিন প্রবলভাবে কেঁপে উঠবে এবং তার ভেতরের সবকিছু বের করে দেবে, তখন মানুষ বলবে— এর কী হলো? সেদিন জমিন মানুষকে তাদের কাজের খবর জানিয়ে দেবে। (সুরা যিলজাল: ১-৬)

আরও বলা হয়েছে— ভূমিকম্প তাদের গ্রাস করল এবং তারা নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে রইল। (সুরা আরাফ: ৭৮) আবার সুরা ওয়াকিয়ায় আল্লাহ জানান, প্রবল প্রকম্পনে পর্বতগুলোও চূর্ণ হয়ে বিক্ষিপ্ত ধুলায় পরিণত হবে। (সুরা ওয়াকিয়া: ৪-৬)

হাদিসে এ বিষয়ে সতর্কবার্তা এসেছে। রাসুল (সা.) বলেন— অবৈধ সম্পদ অর্জন, খেয়ানত, জাকাতকে জরিমানা মনে করা, ধর্মীয় শিক্ষা উপেক্ষা করা, মায়ের প্রতি অবজ্ঞা, মসজিদে শোরগোল, অসৎ ব্যক্তিদের নেতৃত্ব— এসব বাড়তে থাকলে প্রবল ঝড় ও ভূমিকম্প দেখা দেবে, ভূমি তলিয়ে যাবে। (তিরমিজি, হাদিস: ১৪৪৭)

আরেক হাদিসে নবীজি (সা.) বলেন— গায়িকা, বাদ্যযন্ত্রের প্রসার ও মদপানের সয়লাব হলে এ উম্মতে ভূমিকম্প, বিকৃতি ও পাথরবর্ষণ নেমে আসবে। (তিরমিজি, হাদিস: ২২১২)

পরিশেষে— ইসলামের আলোকে ভূমিকম্প মানুষের জন্য সতর্কবার্তা, যাতে তারা পাপাচার ছেড়ে সৎপথে ফিরে আসে এবং মহান আল্লাহর ওপর নির্ভরশীল হয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা...

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের...

স্মার্ট হোমের নতুন উদাহরণ

গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান সারাক্ষণ চালু রাখলেও মাঝরাতে...

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময়...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...
spot_img

আরও পড়ুন

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল তখনই পূর্ণতা পায়, যখন তা মহানবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী আদায় করা হয়। রোজা কবুলের আশায়...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে ৩০ বছর পার হলেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অনেককেই। পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী কিংবা...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের আস্থার নাম নোটপ্যাড। দ্রুত নোট নেওয়া, ছোটখাটো কোড লেখা কিংবা সাধারণ টেক্সট ফাইল সংরক্ষণে এর...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা বছর এখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। বিশেষ করে হজ ও রমজান মৌসুমে মুসল্লিদের সংখ্যা...
spot_img