Thursday, July 9, 2026
25.9 C
Dhaka

রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকা উচিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। যাঁরা রাজনীতি করেন তাঁরাই রাজনীতির দায়িত্ব পালন করবেন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, অন্য কেউ এ জায়গায় এলে সেই উপলব্ধি থাকবে না।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত পটুর রাজনৈতিক সংগ্রাম, ব্যক্তিগত সততা ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন। এতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু, সহ–স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুব বিষয়ক সহ–সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, সাদরেজ জামানসহ পটুর সহযোদ্ধারা।

রিজভী বলেন, “মোগল আমলের কারওয়ান বাজারে নদী ছিল। এক সময় পাল তোলা নৌকা আসত। জাহাজ আসত। আমরা নদী রক্ষা করিনি। জায়গা দখল করেছি। গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্ল্যাট কিনছে—মানুষ অতিদ্রুত বড়লোক হতে চাইছে। সেই ধানক্ষেত, নদী, পুকুর আর রাখতে চাইছে না। টাকাকেই দেবতা ভাবছে। এ কারণেই আজ সামান্য প্রাকৃতিক দুর্যোগেও আমরা কেঁপে উঠেছি।”

তিনি আরও বলেন, “যার যে কাজ, রাজনীতিবিদদের ওপর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এখানে অন্য কেউ এলে সেই উপলব্ধিটা থাকবে না।”

বিএনপি নেতা অভিযোগ করেন, সমাজে আজ মূল্যায়ন হয় ভিন্নভাবে। “ঢাকায় খাল ছিল, নদী ছিল—সব বন্ধ হয়ে গেছে। ধোলাইখাল পুনঃখননের মাধ্যমে পানি পরিষ্কার রাখা যেত, কিন্তু তা হয়নি। ভূমিদস্যু আর কিছু নগর পরিকল্পনাকারীর কাছে খাল–বিল–পুকুর যেন শত্রু। এরা কেউ ভাবেনি—আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ রাখতে হবে।”

তিনি বলেন, “এক দেড় কাঠা জায়গায় দশ তলা বাড়ি। শিশুরা ফ্ল্যাটে বন্দি জীবন–যাপন করছে। ইংল্যান্ড–আমেরিকায় তো জলাধার বন্ধ করে দেওয়া হয় না। ঢাকার জলাধারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে—এরা ভূমিদস্যু, আবার রাজনৈতিক নেতা হচ্ছে। সমাজের অধিপতি হচ্ছে। এদের অনেকে ম্যাট্রিকও পাস করেনি, অথচ ভূমি দখল করে এখন বড় ফার্মের মালিক।”

রিজভী অভিযোগ করে বলেন, “বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ চাকরির জন্য ধর্ণা দেয়। সমাজ এমনভাবে বিভক্ত। শেখ হাসিনা সবচেয়ে বেশি এগুলো করেছে। তা না হলে ঢাকা শহরে পঞ্চাশটির বেশি ক্যাসিনো থাকে?”

তিনি আরও বলেন, “যারা এসবের সঙ্গে জড়িত, তাদের আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া হয়নি। তকী হত্যার অভিযোগ যার বিরুদ্ধে ছিল, সে শেষ পর্যন্ত এমপি ছিল। খারাপ মানুষদেরই প্রটেকশন দেওয়া হয়েছে। যার কারণে ৫.৭ মাত্রার ভূমিকম্পে দশজন মানুষ মারা গেছে।”

রিজভী বলেন, “রাজউকের এলাকাতেও ৯৫ শতাংশ ভবন অনুমোদনহীন। বিল্ডিং কোড মানা হয় না। চোখ বন্ধ করে রাখা হয়েছে। আমাদের উপলব্ধি করার সময় এসেছে—না হলে একটি শূন্যের গর্তে হারিয়ে যাব। বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

প্রয়াত সাইফুল ইসলাম পটুকে স্মরণ করে তিনি বলেন, “তিনি জীবিত অবস্থায় কী মূল্যায়ন পেয়েছেন? আমাদের আন্দোলন–সংগ্রামের অনেক নেতা–কর্মী রয়েছেন, যাদের রাজনৈতিক ও শিক্ষাগত ক্যারিয়ার উজ্জ্বল। তাদের মূল্যায়ন না হলে আমরা সচেতন নেতৃত্ব হারাব।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...
spot_img

আরও পড়ুন

সিলেট ও চট্টগ্রামের ১০ স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজান থেকে নেমে আসা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের ক্ষুদ্র স্ফটিক বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের ভাষ্য, পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৪৬টি মামলা দায়ের হয়েছে।...
spot_img