Friday, February 27, 2026
22.9 C
Dhaka

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিল্টু নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। বাকি আহতরা ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসীর বরাতে জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী শাহিন উদ্দীনকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার (২১ নভেম্বর) রাতে উত্তেজনা তৈরি হয়। এরই জেরে সকালেই রফিকুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে এবং পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে শিল্টু (৪৫), কিতাবদি সর্দার (৬৫), লিটন (৩৫), সামছুদ্দি (৫০), শিপন (৪৫), ইদ্রিস (৪৭), ওলিয়ার (৫২), আনারুল (৪০), আনন্দ (৪২) ও আজিজুল (৩৮) রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম।...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা...

বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী সোহেল

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়...

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী...

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও...

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে পাঁচজন...

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ণিমা চৌধুরী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের...

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের হাতে আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদারিত্ব ও নিয়মিত প্রশিক্ষণের ওপর...

রমজানে দাম্পত্য সম্পর্কের সঠিক বিধান

মাহে রমজান মুসলমানদের কাছে আত্মসংযম ও ইবাদতের মাস হিসেবে...
spot_img

আরও পড়ুন

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন মদিনার প্রথম দাঈ, যার প্রচেষ্টায় মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। তার...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো প্রয়োজন। ফলমূল থেকে শিশুরা পায় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তবে বীজযুক্ত ফল খাওয়ানোর ক্ষেত্রে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ট্রলার দুটি তল্লাশি করে প্রায় ১০ মণ...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তিলকপুর...
spot_img