Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্পের শঙ্কা

নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, তা মুহূর্তেই কাঁপিয়ে তোলে রাজধানী ঢাকাসহ দেশের বৃহৎ অংশকে। ৫ দশমিক ৭ মাত্রার এই ভূকম্পনে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভে জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হওয়ার কারণেই এই কম্পন ঘটে।

গবেষণা প্রতিষ্ঠান ও ভূমিকম্প বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে শক্তি জমতে থাকায় কম্পন সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রায় সাত কোটি মানুষ ঝাঁকুনি অনুভব করেছেন। আবহাওয়া বিভাগও এই ভূমিকম্পকে সাম্প্রতিক বছরের সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে।

এর পরদিন শনিবার একই এলাকায় আরও দুবার ভূমিকম্প হয়— যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও ৪ দশমিক ৩। উভয়ের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। ফলে প্রশ্ন উঠেছে— কেন এই অঞ্চল হঠাৎ বড় ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠল?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতারের ব্যাখ্যা অনুযায়ী, ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের গতিসীমার পরিবর্তনেই এ বিপর্যয়। তিনি জানান, পৃথিবীর ভূ-পৃষ্ঠ টেকটোনিক প্লেটে বিভক্ত এবং এই প্লেটগুলোর সংঘর্ষ বা সরে যাওয়ার মধ্যেই শক্তি সঞ্চয় হয়। সেই শক্তি শিলাস্তরের ধারণক্ষমতার সীমা ছাড়িয়ে গেলে ভূমিকম্প সৃষ্টি হয়।

ইতিহাস বলছে ভয়ংকর সম্ভাবনার কথা

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের পর থেকে একই অঞ্চলে ৫ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ১৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের ভূমিকম্পের প্রধান দুটি উৎস— ডাউকি ফল্ট এবং সিলেট-চট্টগ্রাম-টেকনাফ পর্যন্ত বিস্তৃত দীর্ঘ ফল্ট জোন। ভূতাত্ত্বিক পরিস্থিতির কারণে পশ্চিমে ইন্ডিয়ান প্লেট, পূর্বে বার্মা প্লেট ও উত্তরে ইউরেশিয়ান প্লেটের চাপে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, ভারতীয় প্লেট ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। ফলে একটি ভয়ংকর সাবডাকশন জোন তৈরি হয়েছে, যার ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত। এই জোনের বিভিন্ন সেগমেন্টে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প ঘটানোর মতো শক্তি জমা আছে এবং তা বের হবেই।

তিনি জানান, নরসিংদীতে দুই প্লেটের সংযোগস্থলে লকড অবস্থা ছিল। তার সামান্য অংশ নড়ে যাওয়াতেই শুক্রবারের ভূমিকম্প হয়েছে। এটি বড় বিপদের আগমনী বার্তা। কারণ কিছু শক্তি বের হয়ে যাওয়ায় সামনে বড় ভূমিকম্প ঘটার পথ আরও সহজ হয়েছে।

৮০০ বছর ধরে শক্তির সঞ্চয়

বিশেষজ্ঞদের মতে, এই সংযোগস্থলে প্রায় ৮০০ বছর ধরে শক্তি জমা হচ্ছে। এর প্রভাব পড়লে ঢাকায় ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। বিশেষত অপরিকল্পিত নগরায়ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যার কারণে রাজধানী হয়ে উঠতে পারে মৃত্যুপুরী।

ইতিহাসে বড় বড় ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যাওয়ার নজির আছে। ১৭৯৭ সালের কম্পনে ব্রহ্মপুত্র নদীর পথ পাল্টে পশ্চিমে চলে যায়। ১৭৬২ সালের টেকনাফ-মিয়ানমার ভূমিকম্পে সেন্টমার্টিন দ্বীপ প্রায় তিন মিটার উঁচু হয়ে যায়। সিলেট, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ অঞ্চলে ১৯২২ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এছাড়া ১৮৬৮ সালে একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

১৮৯৭ সালে ডাউকি ফল্টে ঘটে ৮ দশমিক ৭ মাত্রার আরেক শক্তিশালী ভূমিকম্প। এর যেকোনো একটি উৎস এলাকা থেকে বড় কম্পন হলে ঢাকায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে বারবার সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি বাংলা
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img