Tuesday, June 16, 2026
29.4 C
Dhaka

ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে আসে : আজহারী

দুইদিনের ব্যবধানে ঢাকায় তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে প্রথম ভূমিকম্পের কম্পনে রাজধানীবাসী আতঙ্কিত হন। এরপর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও দুটি কম্পন অনুভূত হয়। নিজ ফেসবুকে ভূমিকম্প নিয়ে একটি স্ট্যাটাস দেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (২১ নভেম্বর) দেয়া ওই স্ট্যাটাসে আজহারী বলেন, সকালের কম্পনে যখন ভবন দুলছিল, তখন কয়েক মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আতঙ্কে বুক কাঁপছিল, আর যদি আরও কিছু ঝাঁকুনি আসে, ঢাকায় নিঃসন্দেহে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটতে পারত। তিনি বলেন, দয়াময় আল্লাহর কৃপায় এই বিপর্যয় থেকে রক্ষা পেয়েছি।

আজহারী আরও বলেন, নগরীর অপরিকল্পিত অবকাঠামো, ঝুঁকিপূর্ণ ভবন এবং দুর্বল ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যেও আল্লাহর দয়াই মানুষকে বাঁচিয়ে রেখেছে। এই দুর্যোগগুলো মানুষের জন্য সতর্কবার্তা স্বরূপ। তিনি জানান, মাত্র কয়েকটি ঝাঁকুনি দিয়ে আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, বাড়াবাড়ি সীমালঙ্ঘন বা সভ্যতা যতই উন্নত হোক, মহাশক্তিধর আল্লাহর সামনে মানুষ অসহায়।

তিনি কোরআনের আলোকে বলেন, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়ে মানুষের অক্ষমতা প্রকাশ করে। এটি দেখায়, আমরা কতটা অসহায় এবং মহাপ্রতাপশালী আল্লাহর কাছে নিরুপায়। আল্লাহ এমন এক শক্তি যার সামনে কেউ দাঁড়াতে পারে না।

আজহারী আরও বলেন, জুমার দিনে (শুক্রবার, ২১ নভেম্বর) অনেকের পরিকল্পনা ছিল, ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু কেউ ফিরে আসেনি। বেঁচে থাকা আল্লাহর দয়ার প্রমাণ। মানুষ সচেতন হয় না যে, মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। তাই সর্বদা প্রস্তুত থাকা, তওবা করা এবং আল্লাহর কাছে একনিষ্ঠভাবে সমর্পিত থাকা জরুরি।

তিনি বলেন, এ ভূমিকম্প সামান্য ঘটনা মাত্র। প্রকৃত ভূমিকম্প হবে সেই সময়, যখন জমিন প্রবলভাবে কম্পিত হবে এবং পর্বতমালা চূর্ণবিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হবে। (সুরা আল ওয়াকিয়াহ: ৪–৬)

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img