Wednesday, February 25, 2026
21.4 C
Dhaka

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের প্রথম ট্রানজিট ট্রায়াল রান শুরু

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ভুটান। শনিবার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া এ ট্রায়াল রান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরকালেই উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই কার্যক্রমের আওতায় চট্টগ্রাম বন্দর থেকে ১৫ টন পণ্যবাহী একটি চালান বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের করিডোর ব্যবহার করে ভুটানে পৌঁছাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ট্রায়াল সফল হলে দ্বিতীয় ট্রায়াল চালানো হবে। দুইটি ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলে নিয়মিতভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভুটান বাংলাদেশের ওপর দিয়ে ৬৮৪ কিলোমিটার ট্রানজিট করিডোর ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে। এতে বাংলাদেশ-ভুটান বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি গেজেট অনুযায়ী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফরে রয়েছেন এবং পুরো সফরে তিনি ভিভিআইপি প্রটোকল পাচ্ছেন। তার সফরেই এই গুরুত্বপূর্ণ ট্রানজিট কার্যক্রম বাস্তবে রূপ নিল।

২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি ও প্রটোকল সই হয়। গত বছরের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়—দুটি ট্রায়াল রান সফল হলে চুক্তিটি কার্যকরে কোনো বাধা থাকবে না।

ভুটান ট্রানজিট ব্যবহারের জন্য বাংলাদেশ বিভিন্ন ফি ও চার্জ নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে—প্রতি চালানে ৩০ টাকা ডকুমেন্ট প্রসেসিং ফি, প্রতি টনে ২০ টাকা ট্রান্সশিপমেন্ট ফি, ১০০ টাকা নিরাপত্তা চার্জ, ১০০ টাকা প্রশাসনিক চার্জ, এসকর্ট ফি প্রতি কিলোমিটারে ৮৫ টাকা এবং প্রতি কন্টেইনারে ২৫৪ টাকা স্ক্যানিং ফি। অন্যদিকে সড়ক টোল ও করিডোর ব্যবহারের ফি নির্ধারণ করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বিশেষজ্ঞদের মতে, এ ট্রানজিট ব্যবস্থার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সংযোগ আরও জোরদার হবে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের গুরুত্বও বহুগুণে বৃদ্ধি পাবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...
spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত বন ধ্বংস বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়। কিন্তু সম্প্রতি দেখা গেছে, কিং কোবরা সাপের...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। আদম আ.-কে শব্দ ও ভাষার জ্ঞান দান করার মধ্য দিয়ে মানবজাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা আসে। ভাষার...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...
spot_img