Wednesday, February 25, 2026
19.7 C
Dhaka

বিশ্ব গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তা বিশ্ব গণমাধ্যমে প্রধান খবর হিসেবে প্রচারিত হচ্ছে। চব্বিশের জুলাই-আগস্টে গণহত্যার দায়ে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের খবর প্রকাশে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর বর্বর দমন-পীড়ন চালানোর দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটি সরাসরি সম্প্রচারে রায় ঘোষণা তুলে ধরে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

কাতারভিত্তিক আল জাজিরা শিরোনাম করেছে, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। মার্কিন সিএনএন জানিয়েছে, ক্ষমতাচ্যুত নেত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

ভারতের প্রায় সব জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলেও এ রায়কে শীর্ষ সংবাদে স্থান দেওয়া হয়েছে। এনডিটিভি লিখেছে, মানবতাবিরোধী অপরাধেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড। ইন্ডিয়া টুডে তুলে ধরেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একই শাস্তির বিষয়টিও।

তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, পলাতক অবস্থায় শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের দ্য ডন প্রতিবাদ দমনে নিপীড়নের অভিযোগ তুলে রায়টির গুরুত্ব ব্যাখ্যা করেছে। এছাড়া শ্রীলঙ্কার ডেইলি মিররসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য সংবাদমাধ্যমও ঘটনাটিকে আঞ্চলিক রাজনীতির বড় মোড় হিসেবে তুলে ধরেছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। রায়ে তাকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং দেশে থাকা তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদ্রাসা শিক্ষা অধিদফতর রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি মাদ্রাসায় শূন্য...

ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ড সেমিফাইনালে, পাকিস্তানের আশা ঝুলে রইল

শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ...

জবানের সংযম: রোজার মূল ঢাল

রমজান মাসে সিয়াম শুধু পেটের সংযম নয়, এটি আল্লাহপ্রদত্ত...

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা...

এবার অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র চান অর্থনীতিবিদরা

হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের...

ভারতে নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালো হিন্দু সহপাঠীরা

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দেখা গেল ভারতের উত্তর প্রদেশের...

পর্যটন প্রতীক ‘লাভার্স আর্চ’-এর পতন

ভ্যালেন্টাইনস ডের দিন (১৪ ফেব্রুয়ারি) ইতালির আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও...

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...
spot_img

আরও পড়ুন

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদ্রাসা শিক্ষা অধিদফতর রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি মাদ্রাসায় শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন জনবল...

ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ড সেমিফাইনালে, পাকিস্তানের আশা ঝুলে রইল

শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকের দারুণ সেঞ্চুরির बदৌলতে ইংল্যান্ড পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।...

জবানের সংযম: রোজার মূল ঢাল

রমজান মাসে সিয়াম শুধু পেটের সংযম নয়, এটি আল্লাহপ্রদত্ত এক শক্তিশালী ঢাল। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সিয়াম ঢালস্বরূপ। ঢাল তখনই কার্যকর হয়,...

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার...
spot_img