Tuesday, April 7, 2026
29 C
Dhaka

শাকিব নিজেই জানালেন হানিয়ার সঙ্গে নতুন মুভির পরিকল্পনা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমায় পাকিস্তানি তারকা হানিয়া আমির যুক্ত হতে পারেন—এমন আলোচনা কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে তুঙ্গে। এবার নিজেই সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন শাকিব খান। তিনি জানিয়েছেন, হানিয়া আমিরকে নিয়ে একটি নতুন ছবির পরিকল্পনা চলছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানীতে একটি ব্র্যান্ডের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব। সেখানে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই তার সঙ্গে কথা বলার সময় হানিয়ার প্রসঙ্গ তোলেন। এ সময় শাকিব খান বলেন, ‘তোমার একটি ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’

পাশ থেকে যখন তাকে প্রশ্ন করা হয়, হানিয়া আমির কি তার সঙ্গে সিনেমায় কাজ করছেন? তখন শাকিব সরাসরি জবাব দেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’ যদিও কোন সিনেমায় হানিয়া যুক্ত হতে পারেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বর্তমানে শাকিব খান কাজ করছেন অ্যাকশন ঘরানার ‘সোলজার’ ছবিতে, যেখানে তার সহশিল্পী তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। পাশাপাশি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাতেও দেখা যাবে তাকে, এতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।

অন্যদিকে, শাকিব-হানিয়া জুটির গুঞ্জন নতুন নয়। গত সেপ্টেম্বরে ঢাকায় এসে একটি অনুষ্ঠানে হানিয়া আমির শাকিব খানের প্রতি তার পছন্দের কথা প্রকাশ করেছিলেন। এরপর থেকেই যৌথ প্রজেক্টের আলোচনায় আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে। শাকিবের সর্বশেষ মন্তব্যে সেই জল্পনা আরও জোরালো হলো।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

এআই প্ল্যাটফর্ম সুনো ঘিরে কপিরাইট বিতর্ক, ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনোকে ঘিরে কপিরাইট লঙ্ঘনের...

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...
spot_img

আরও পড়ুন

এআই প্ল্যাটফর্ম সুনো ঘিরে কপিরাইট বিতর্ক, ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনোকে ঘিরে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। অভিযোগ উঠেছে, সামান্য পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় গানের প্রায় হুবহু অনুকরণ তৈরি...

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে। আন্তরিক তাওবার মাধ্যমে যে কেউ আল্লাহর কাছে ফিরে আসতে পারে—এ বিষয়টি...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। অনেকেই দুটি রোগকে একই মনে করলেও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এদের লক্ষণ, ঝুঁকি ও...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। ‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামের একটি ডিকটেশন অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে,...
spot_img