Thursday, February 26, 2026
31.4 C
Dhaka

বারবার ধোঁকা দিয়ে দেশকে সুন্দর করা যাবে না: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে বারবার একই দলগুলোর শাসন এবং তাদের ভুল পুনরাবৃত্তি মানুষ আরও ক্ষতিগ্রস্ত করছে। নতুনভাবে পুরনো ভুলকে আড়াল করার চেষ্টা করলে প্রকৃত সমস্যাগুলো ঢেকে যাবে না। তিনি বলেন, “বারবার ধোঁকা দিয়ে দেশকে সুন্দর করা যাবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, খুন-হত্যা বন্ধ হবে না, আর টাকা পাচার থামবে না।”

রেজাউল করিম আরও বলেন, দেশের সত্যিকারের উন্নতি ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে রাষ্ট্রের শাসনব্যবস্থায় আনা প্রয়োজন। দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী নীতি অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল জাতীয় নির্বাচন এবং পাঁচ দফা দাবি।

রেজাউল করিম বলেন, বিদেশীদের দালালি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে হবে। দেশ যেন কোনো জিঞ্জিরায় বন্দি না থাকে। ৫ আগস্টের পর এ ধরনের স্বাধীনতা কিছুটা অর্জিত হয়েছে। তিনি সবাইকে আহ্বান জানান, জালেম, চাঁদাবাজ ও বিদেশী হস্তক্ষেপ থেকে দেশকে মুক্ত করতে দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক ও মানবতার পক্ষে যারা রয়েছেন তাদের একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গত ৫৩ বছরে দেশ পরিচালনাকারী দলগুলো দেশকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ দুপক্ষই দুর্নীতিতে শীর্ষে আছে। তারা হাজারো নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করেছে এবং দেশের টাকাগুলো বিদেশে পাচার করেছে। মুফতি রেজাউল করিম বলেন, “টাকা কামায় করি আমরা, টাকা পাচার করেছে তারা।”

মুফতি রেজাউল করিম উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত কোনো এমপি সংসদে যায়নি। সুযোগ থাকা সত্ত্বেও দলটি এমপি বা মন্ত্রিত্ব বা ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য রাজনীতি করেনি। তাদের রাজনীতি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য এবং ইবাদতের উদ্দেশ্যে পরিচালিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ইমরান হোসাইন নূর, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী এবং লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হেলাল উদ্দিন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের...

প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের বড় জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড সুপার এইটে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে...

জিম্বাবুয়ে বিশ্বকাপে চমক দেখালেও কি কঠিন দিন আসছে?

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী...

মায়ামিতে লিওনেল মেসির আবাসন সাম্রাজ্য বাড়ছে

দক্ষিণ ফ্লোরিডার ব্রিকেল শহরে কেবল ফুটবল মাঠেই নয়, শহরের...

নাটকীয় প্লে-অফ শেষে ইউরোপীয় ফুটবলের ১৬টি সেরা ক্লাব

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের লিগ...

১৪ বছরে দুই বিলাসী গাড়ির মালিক হলেন সূর্যবংশী

১৪ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এখনো ড্রাইভিং...

শ্রীলঙ্কার বিদায়ের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের সেমিফাইনাল সম্ভাবনা

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ‘গ্রুপ ২’-এর সমীকরণ এখন স্পষ্ট...

ভারত বনাম জিম্বাবুয়ে: চিদাম্বরমে শিশির মোকাবিলায় ডিউ কিউর ব্যবহার

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে...

মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা...

মোহাম্মদপুর–আদাবরে পুলিশী অভিযান, ১০০ আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর...

রাউজানে প্রকাশ্যে খুন ও অস্ত্রবাজি অব্যাহত, বাসিন্দাদের আতঙ্ক বৃদ্ধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে অস্ত্রবাজি ও খুনের ঘটনা অব্যাহত...
spot_img

আরও পড়ুন

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত নথিপত্রে দেখা গেছে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিংকে দুই নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে থাকতে।...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার বিপক্ষে ৮০ মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে জিতেছে দলটি। প্রথম লেগ বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলছেন। তবে এই ধ্বংসাত্মক খেলোয়াড়ের জীবন শুধু ক্রিকেটের জন্য সীমাবদ্ধ নয়—বিয়ের...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের আটটি দল নিশ্চিত করেছেন, জাতীয়তার ভিত্তিতে কোনো খেলোয়াড়কে নিলামে বাদ দেওয়া হবে না। এটি এমন...
spot_img