Sunday, April 19, 2026
30 C
Dhaka

জয়ের সেঞ্চুরি, সাদমান-মুমিনুলের ফিফটিতে বাংলাদেশের দাপুটে দিন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনজুড়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ারসেরা ইনিংস, সাদমান ইসলামের দৃঢ় সূচনা এবং মুমিনুল হকের ফিফটি দিয়ে প্রথম ইনিংসে শক্ত অবস্থানে দিন শেষ করেছে স্বাগতিকরা।

দিনের শুরুতে আয়ারল্যান্ড মাত্র ২.২ ওভার টিকতে পারে। বাকি দুই উইকেট হারিয়ে তারা প্রথম ইনিংস শেষ করে ২৮৬ রানে। এরপর ব্যাট হাতে নামেন মাহমুদুল জয় ও সাদমান ইসলাম। ওপেনিং জুটিতে তারা গড়েন ১৬৮ রানের পার্টনারশিপ। সাদমান ১০৪ বলে ৮০ রানে আউট হলেও জয়ের ব্যাটে ঝড় অব্যাহত থাকে।

জয় দেশের মাটিতে তুলে নেন তার প্রথম সেঞ্চুরি, যা টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতক। ২৮৩ বলে ১৪ চার ও ৪ ছয়ে তিনি ১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গে অপর প্রান্তে মুমিনুল হকও আছেন ১২৪ বলে ৮০ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ১ উইকেটে তোলে ৩৩৮ রান, এগিয়ে যায় ৫২ রানে।

জয় ৭৭তম ওভারে এক রান নিয়ে ছাড়িয়ে যান নিজের ক্যারিয়ারসেরা ১৩৭ রানকে। পরের ওভারেই কুর্টিস ক্যাম্ফারের এক স্পেলে দুটি ছক্কা ও একটি চারে ১৬ রান তোলেন। প্রথম ছক্কাতেই ছুঁয়ে ফেলেন দেড়শ রানের মাইলফলক।

মুমিনুলের ব্যাটেও দেখা যায় আত্মবিশ্বাসের ছাপ। সাম্প্রতিক সময়ে ব্যর্থ হলেও আজ সিলেটে তিনি ফিরেছেন ছন্দে। ৭৫ বলে ছক্কা মেরে ২৩তম হাফসেঞ্চুরি তুলে নেন এই অভিজ্ঞ ব্যাটার। জয়ের সঙ্গে তার শতক পার করা জুটিতে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে নিয়ন্ত্রণ নেয়।

এর আগে জয় ঘরের মাঠে নিজের প্রথম সেঞ্চুরি উদযাপন করেন। ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রথম শতক করার পর এটি তার দ্বিতীয়। দীর্ঘ সময় ব্যর্থতার পর ঘরোয়া ক্রিকেটে ফর্ম ফিরে পেয়ে জয় জাতীয় দলে ফিরে এসেছেন দুর্দান্তভাবে।

জয়ের সঙ্গে সাদমানের ১৬৮ রানের উদ্বোধনী জুটি গত দশ বছরে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। সাদমানের বিদায় ঘটে আইরিশ স্পিনার ম্যাথু হামপ্রিসের বলে। ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রানে আউট হন তিনি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img