Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, আবেদন শুরু মঙ্গলবার থেকে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সরকারি মেডিকেল কলেজে ৫,১০০টি এবং সরকারি ডেন্টাল কলেজ-ইউনিটে ৫৪৫টি আসন থাকবে। দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে একই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের প্রশ্নপত্রে জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন ১৫ নম্বরের থাকবে। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে, পাস নম্বর ৪০।

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২২ সালের আগে এসএসসি/ও লেভেল পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবে না। উভয় পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৮.৫০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮.০০ গ্রহণযোগ্য, তবে একক পরীক্ষায় ৩.৫০-এর কম যাবে না।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ১০০ নম্বর হিসেবে মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ×৮ (সর্বোচ্চ ৪০) এবং এইচএসসি জিপিএ×১২ (সর্বোচ্চ ৬০) যোগ হবে লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে। গত বছরের এইচএসসি পাস শিক্ষার্থীদের ক্ষেত্রে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।

প্রবেশপত্র ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ডাউনলোড করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের হাজিরা সিট ৯ ও ১০ ডিসেম্বর প্রকাশিত হবে। ভর্তি ও আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের dgme.gov.bd, dghs.gov.bd এবং টেলিটকের dgme.teletalk.com.bd-এ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img