Sunday, May 3, 2026
29 C
Dhaka

গণভোটসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় ৮ দলের সমাবেশ দুপুরে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে সমাবেশের আয়োজন করেছে যুগপৎ আন্দোলন চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।

দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে তাতে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় মঙ্গলবারের এই সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশকে সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুর ২টায় ঐতিহাসিক পল্টন মোড়ে আয়োজিত এই সমাবেশে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আট দলের এই সমাবেশে আন্দোলনরত দলগুলোর পক্ষে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপার সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

সমাবেশ সফল করতে দলগুলোর শীর্ষ নেতারা কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে সোমবার (১০ নভেম্বর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন ও সংলাপের পাশাপাশি রাজপথে আন্দোলনও অব্যাহত আছে। মঙ্গলবারের সমাবেশ থেকে সরকার জনগণের বার্তা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দলগুলোর উপস্থাপিত পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. সবার জন্য সমান সুযোগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত।
৪. পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার নিশ্চিত।
৫. স্বৈরাচার সহযোগী দল ও জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...

কমিটি ঘোষণায় ক্ষোভ, রাঙামাটিতে সড়ক অবরোধ

রাঙামাটিতে আট বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে...

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছর বয়সী...

পাথরঘাটায় মাদকবিরোধী অভিযানে ধরা ছাত্রদল নেতা

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বাসা থেকে বিপুল...

চাঁদপুরে সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরাতে...

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ১১টি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বড় তেলবাহী জাহাজ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকারস ডটকমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন ব্যাপক বন উজাড়ের ফলে ন্যাড়া ও অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বিচারে বন...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের...
spot_img