Saturday, February 14, 2026
26 C
Dhaka

নির্বাচন এক দিন পেছালে জনগণ ছাড় দেবে না, ফখরুলের কড়া হুঁশিয়ারি

অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির মধ্যেই ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন যদি এক দিনও পেছানো হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না এবং ছাড়ও দেবে না।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফখরুল বলেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, কারণ তারা নির্বাচনে অংশ নিতে ভয় পায়। কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট—ফেব্রুয়ারির পর এক দিনও নির্বাচন বিলম্বিত হলে জনগণ তা মেনে নেবে না।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই—২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চাই। অন্যথায় এ দেশের মানুষ রাজপথে নেমে আসবে।”

সভায় মির্জা ফখরুল ‘জুলাই সনদ’ প্রসঙ্গেও কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, “বৃষ্টিতে ভিজে আমি সংসদ ভবনের জুলাই সনদে স্বাক্ষর করেছি, কিন্তু যে সনদ আমি স্বাক্ষর করেছি আর যেটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে, তা এক নয়। সেখানে প্রতারণা হয়েছে, পাতায় পরিবর্তন করা হয়েছে।”

তিনি বলেন, “দেশে এখন এক ধরনের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তবে জনগণ এখন অনেক সচেতন, আর প্রতারিত হবে না।”

ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় গেলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের অঙ্গীকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ঘোষিত ৩১ দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যেখানে জনগণের ক্ষমতা, অধিকার ও কথা বলার স্বাধীনতা থাকবে। প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফায়েল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

হাঁসের মাংস খাওয়ার আগে এই সতর্কতা মেনে চলুন

হাঁসের মাংস সুস্বাদু এবং পুষ্টিকর হলেও স্যাচুরেটেড ফ্যাট বেশি...

শিশুদের নিরাপত্তায় রবলক্সে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধান

গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে শিশুদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে তা...

নেত্রকোনা-৫ : জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার জয়

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী...

বাড়িতে সহজে তৈরি সুস্বাদু গোলাপজাম

ভোট উৎসব বা আনন্দের দিনে বাড়িতে তৈরি মিষ্টি খাওয়ার...

ভ্যালেন্টাইনস ডেতে রোমান্স স্ক্যাম থেকে বাঁচার সহজ উপায়

ভ্যালেন্টাইনস ডে সামনে আসলেই অনলাইন প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে।...

রমজান বান্দাদের জন্য রহমত ও নাজাতের সময়

রমজান মাস ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি শুধু সিয়ামের মাস...

ঘর পরিষ্কার রাখতে প্রাকৃতিক উপায়ের ব্যবহার

দিনের শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর সবাই চাইতে...

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা...

ফজর ও রাতে আয়াতুল কুরসি পাঠের ফযীলত

সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে...

অতিরিক্ত সাবান ও অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে ত্বকের যত্ন নিন

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়।...

নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি ফেলোশিপে সফল

তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে...

ফজরের সময় ভোরের দোয়া ও জিকিরের গুরুত্ব

দিনের শুরুতে আল্লাহর জিকিরে রিজিকে বরকত হয়। সাধারণত এই...

উইন্টার র‌্যাশ বনাম একজিমা: পার্থক্য ও প্রতিকার

শীতকাল মানেই ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঠান্ডা ও...

যুক্তরাজ্যে সম্মাননা অনুষ্ঠান ও আন্তর্জাতিক গবেষণা আলোচনায় ডিউক

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক...
spot_img

আরও পড়ুন

হাঁসের মাংস খাওয়ার আগে এই সতর্কতা মেনে চলুন

হাঁসের মাংস সুস্বাদু এবং পুষ্টিকর হলেও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকার কারণে কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে হার্টের সমস্যা, উচ্চ কোলেস্টেরল, লিভার...

শিশুদের নিরাপত্তায় রবলক্সে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধান

গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে শিশুদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে তা নিয়ে অস্ট্রেলিয়া সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শিশুদের যৌন নিগ্রহের শিকার হওয়া এবং আপত্তিকর গ্রাফিক...

নেত্রকোনা-৫ : জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার জয়

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে বিএনপির আবু তাহের তালুকদারকে ২ হাজার...

বাড়িতে সহজে তৈরি সুস্বাদু গোলাপজাম

ভোট উৎসব বা আনন্দের দিনে বাড়িতে তৈরি মিষ্টি খাওয়ার ঐতিহ্য বহু পুরনো। দোকানের মিষ্টির চেয়ে বাড়িতে তৈরি গোলাপজাম সুস্বাদু এবং স্বাস্থ্যকর হতে পারে। উপকরণ: এক...
spot_img