Saturday, February 14, 2026
28 C
Dhaka

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

সোমবার (১০ নভেম্বর) সকালে লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। এর মাধ্যমে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি নিয়ে লতিফ সিদ্দিকীসহ আসামিদের জামিন মঞ্জুর করেছিলেন।

গত ২৯ আগস্ট ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহিল কাইয়ুম (৬১)।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আব্দুল লতিফ সিদ্দিকী কথিতভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিত অন্যদের প্ররোচিত করেন। বৈঠক শেষে পুলিশ উপস্থিত ৭০-৮০ জনের মধ্যে ১৬ জনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ করার কথা বললেও, পুলিশের অভিযোগ অনুযায়ী এই সংগঠনকে ব্যবহার করা হচ্ছিল সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কিছুটা ভিন্ন আবহে...

পঞ্চগড়ে বিএনপি-এনসিপি সংঘর্ষের অভিযোগ, সারজিসের সতর্কবার্তা

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বিএনপি...

দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের...

৮ হাজারের বেশি ভোটে সিলেট-৬ পুনর্দখল

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দীর্ঘ ৩০ বছর পর...

সিলেট-৬ পুনর্দখল করল বিএনপি, এগিয়ে এমরান

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দীর্ঘ ৩০ বছর পর...

গুলশানে তারেক রহমানের সঙ্গে বিজয়ী এমপিদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিভিন্ন আসনের নবনির্বাচিত সংসদ...

বিএনপির বিজয়ে তারেক রহমানকে ইউনূসের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ...

পঞ্চগড়ে কার্যালয়ের তালা খোলা নিয়ে বিএনপি নেতার ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে—দীর্ঘ অনিশ্চয়তা,...

হাঁসের মাংস খাওয়ার আগে এই সতর্কতা মেনে চলুন

হাঁসের মাংস সুস্বাদু এবং পুষ্টিকর হলেও স্যাচুরেটেড ফ্যাট বেশি...

শিশুদের নিরাপত্তায় রবলক্সে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধান

গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে শিশুদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে তা...

নেত্রকোনা-৫ : জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার জয়

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী...

বাড়িতে সহজে তৈরি সুস্বাদু গোলাপজাম

ভোট উৎসব বা আনন্দের দিনে বাড়িতে তৈরি মিষ্টি খাওয়ার...

ভ্যালেন্টাইনস ডেতে রোমান্স স্ক্যাম থেকে বাঁচার সহজ উপায়

ভ্যালেন্টাইনস ডে সামনে আসলেই অনলাইন প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে।...
spot_img

আরও পড়ুন

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কিছুটা ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে বসন্ত। প্রথম দিন চিরাচরিত একুশের বইমেলা এবার নেই, তাই বরাবরের মতো ফাগুনের রঙ...

পঞ্চগড়ে বিএনপি-এনসিপি সংঘর্ষের অভিযোগ, সারজিসের সতর্কবার্তা

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন এবং সতর্ক করেছেন যে, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে ছাড়...

দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা স্পষ্টভাবে জুলাই মাসে জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবের পক্ষে তাদের রায় দিয়েছেন। এই রায়...

৮ হাজারের বেশি ভোটে সিলেট-৬ পুনর্দখল

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দীর্ঘ ৩০ বছর পর জয় পেয়েছে বিএনপি। সর্বশেষ ১৯৯৬ সালে এ আসনে দলটি বিজয়ী হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
spot_img