Monday, September 7, 2026
27 C
Dhaka

‘কোহলির পাশে শচীন ছিল, বাবরের পাশে কে ছিল?’ আজম খানের প্রশ্নে সরগরম পাকিস্তান ক্রিকেট

ভারতের ব্যাটিং মহারথী বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের তুলনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ের দুর্বল পারফরম্যান্সে সেই তুলনা অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিল। এবার আবারও আলোচনায় আগুন ধরালেন পাকিস্তানের ক্রিকেটার আজম খান। তার দাবি— কোহলি যেমন তার ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তিদের কাছ থেকে প্রেরণা পেয়েছেন, বাবর আজম তেমন কোনো ব্যাটিং আদর্শ পাননি।

স্থানীয় এক টেলিভিশন সাক্ষাৎকারে আজম খান বলেন, “পাকিস্তান ক্রিকেট ফাস্ট বোলিংয়ের জন্য বিখ্যাত ছিল। কিন্তু বাবর আজম তার ব্যাটিংয়ের জন্য পরিচিত। ভারতের বিরাট কোহলির পাশে ছিলেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেবাগ এবং এমএস ধোনি— যারা তাকে অনুপ্রেরণা দিয়েছেন। কিন্তু বাবরের পাশে কে ছিল? কেউ ছিল না।”

আজমের এই মন্তব্যে পাকিস্তান ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বাবরের ফর্মহীনতার পেছনে এককভাবে দলের ওপর চাপ এবং সাপোর্টের অভাবই মূল কারণ। সাবেক ক্রিকেটার মহসিন খানও একই মত প্রকাশ করে বলেন, “বাবর খারাপ ব্যাটার নয়, তবে তাকে সাপোর্ট করতে হবে। টেস্টে কোহলির পাশে ছিলেন পূজারা, রাহানে, কেএল রাহুলরা। ওয়ানডেতে তার সঙ্গে ছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। কিন্তু বাবরের পাশে তেমন কেউ নেই।”

তিনি আরও বলেন, “বাবর এবং রিজওয়ানের ওপর রানের চাপ সবসময়ই বেশি থাকে। প্রতিবার মাঠে নেমেই সেঞ্চুরি করার প্রত্যাশা অবাস্তব। আমাদের সময়ে মাজিদ খান, জাভেদ মিঁয়াদাদ, জহির আব্বাস, সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খান— সবাই ছিলেন দলের ভরসা। এখন বাবর একা।”

পাকিস্তান দলের ব্যাটিং ধারাবাহিকতা না থাকায় অনেক বিশ্লেষকও মনে করছেন, বাবর আজমের প্রতিভা থাকা সত্ত্বেও তিনি একটি শক্ত ব্যাটিং ইউনিটের সুবিধা পাননি। অন্যদিকে বিরাট কোহলির মতো তারকা ব্যাটারদের বিকাশে ভারতের টিম কালচার ও সিনিয়র খেলোয়াড়দের প্রভাব ছিল বিশাল।


সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img