Tuesday, March 3, 2026
22.7 C
Dhaka

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা

দলীয় মনোনয়ন না পেয়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ চাওয়ার মতো ভঙ্গিতে হাত তুলে দলের কাছে তার মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানান। মুহূর্তেই তার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

জানা গেছে, ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলাল উদ্দিন আলাল। তবে গত ৩ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত প্রার্থীতালিকায় তার নাম ছিল না। এতে ক্ষোভ প্রকাশ করে তিনি ধানক্ষেতে গিয়ে প্রতিবাদ জানান এবং প্রতীকীভাবে ‘রিভিউ’ চেয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

নিজের ফেসবুক পেজে ওই মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘নো ক্যাপশন।’ তার এই ব্যতিক্রমী প্রতিবাদে অনেকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। ফারুক আহম্মেদ নামে একজন লিখেছেন, ‘আপনার এই অসাধারণ আবেদনকে স্যালুট জানাই।’ শেখ ফরিদ ভুইয়ান মন্তব্য করেছেন, ‘আপনার ছবিটাই ক্যাপশন।’ আরেকজন নেটিজেন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে, তখন ক্যাপশনের দরকার হয় না।’

আলালের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে দলের নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং অতীতে নানা হামলা-মামলার শিকারও হয়েছেন। তাদের দাবি, মনোনয়ন পাওয়ার যোগ্যতা তার ছিল। অনেকেই মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধসহ উত্তেজনাপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু আলালের এমন শান্তিপূর্ণ ও রসাত্মক প্রতিবাদ ইতিবাচক বার্তা দিচ্ছে রাজনীতিতে।

এ বিষয়ে আলাল উদ্দিন আলাল বলেন, ‘ফেনীর রাজনীতির ইতিহাসে প্রতিবাদের ভঙ্গি সবসময় ভিন্ন ছিল। এবার আমি দেখাতে চেয়েছি, প্রতিবাদও ভদ্র, সৃজনশীল ও শান্তিপূর্ণ হতে পারে। আগামী প্রজন্ম জানবে—প্রতিবাদের ভাষায়ও সৌন্দর্য থাকে।’ তিনি আরও বলেন, ‘আমি আশা করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি “রিভিউ” করবেন এবং ফেনী-২ আসনে দলের প্রার্থিতা পুনর্বিবেচনা করবেন।’

প্রসঙ্গত, বিএনপি ফেনীর তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে অধ্যাপক জয়নাল আবদীন ভিপি এবং ফেনী-৩ আসনে ব্যবসায়ী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে প্রার্থী করা হয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img