Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

অডিশনের অপ্রীতিকর স্মৃতি এখনও ভুলতে পারেননি বলিউড অভিনেত্রী

বলিউডের ঝলমলে ক্যারিয়ারের আড়ালে যে অন্ধকার বাস্তবতা লুকানো থাকে, তার একটি উদাহরণ প্রকাশ করেছেন অভিনেত্রী মৌনী রায়। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে ২১ বছর বয়সে অডিশনে গিয়ে তাকে অপ্রীতিকর ও অপমানজনক আচরণের শিকার হতে হয়েছিল, যা এখনও ভুলতে পারেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনী বলিউডের ভেতরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, তখন তার বয়স ২১-২২। একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল, যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।

মৌনীর কথায়, “সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎ আমার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি ছাড়াই ঠোঁট চেপে ধরেন এবং দৃশ্যটি দেখাতে শুরু করেন। কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করি এবং এক দৌড়ে নীচে নেমে যাই। এটি মানসিকভাবে আমাকে এতটাই আঘাত করেছে যে, আজও মনে পড়ে।”

তিনি সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি, তবে অভিজ্ঞতার প্রভাব তার মনে গভীরভাবে রয়েছে।

মৌনীর বড়পর্দার অভিষেক হয় ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...
spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...
spot_img