Sunday, June 14, 2026
34.1 C
Dhaka

শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান-আফগান সীমান্তে সংঘর্ষ, নিহত ৫

তুরস্কে চলমান শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘাত ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফগান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, সংঘাত মাত্র ১০–১৫ মিনিট স্থায়ী হয় এবং পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ই একে অপরের ওপর দায় চাপাচ্ছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “ইস্তাম্বুলে তৃতীয় দফার শান্তি আলোচনার মধ্যেও পাকিস্তানি বাহিনী স্পিন বোলদাকে গুলি চালিয়েছে। ইসলামিক আমিরাতের বাহিনী এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেখায়নি।” পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আফগানিস্তানকেই দায়ী করেছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগান বাহিনী আগেই গুলি চালানো শুরু করে, যার জবাবে তাদের নিরাপত্তা বাহিনী দায়িত্বশীলভাবে প্রতিক্রিয়া দেখায়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কাবুলে তালেবানরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সীমান্তহারের হামলায় নীরব রয়েছে। আফগানিস্তান পাল্টা অভিযোগ করেছে, পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে এবং আইএস জঙ্গিদের প্রশিক্ষণে নীরব রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে তালেবান কাবুল দখলের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। মূল বিবাদ টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) নিয়ে। পাকিস্তান টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশে তাদের মদত ও আশ্রয় দিয়ে আসছে।

গত কয়েক মাসে দুই দেশের মধ্যে নিয়মিত সীমান্ত সংঘাত ঘটেছে। ৯ অক্টোবর পাকিস্তানের বিমান হামলায় টিটিপির শীর্ষ নেতা নিহত হন। এরপর আফগান বাহিনী পাল্টা হামলা চালায়। সংঘাত চলতে থাকায় ১৪ অক্টোবর পর্যন্ত দুইপক্ষের বহু নিহত ও আহত হন। ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পরও সীমান্তে উত্তেজনা থামেনি।

সূত্র: এএফপি, আলজাজিরা
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রোনালদোর সামনে আবেগে ভেঙে পড়লেন তরুণী ভক্ত

বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো ফুটবল বিশ্ব উত্তাল, তখন মাঠের...

১৮ ফাইটে উত্তেজনার রোমাঞ্চ, প্রশংসা কুড়াল জুলকান আয়োজন

বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ...

পরিচিত রেফারির অধীনে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের শুরুটা হতে যাচ্ছে পরিচিত এক রেফারির...

মাসকটের ছদ্মবেশে অভিযান, মাদক কারবারি ধরা পড়ল পেরুতে

বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে অভিনব এক অভিযানে মাদক কারবারিকে...

খুখির গোলে স্বস্তির পয়েন্ট পেল কাতার

শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল হজম করে...

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে গোলের লড়াই

মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারির দারুণ এক গোলে শুরুতে চাপে...

মেটলাইফে ড্র, শুরুতেই চাপ ব্রাজিল শিবিরে

বহু প্রতীক্ষিত ম্যাচটি নিয়ে আলোচনা চলছিল বিশ্বকাপ ড্রয়ের পর...

ভিনিসিয়ুসের গোলে হার এড়াল সেলেসাওরা

আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েও হার...

বিশ্বকাপে অংশ নিয়েও ভিসা অনিশ্চয়তায় ইরান প্রতিনিধি দল

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে যখন মাঠের লড়াই ও সমর্থকদের...

৫২ বছর পর ফিরেও হার এড়াতে পারল না হাইতি

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরে জয়...

ব্রাজিল–মরক্কো ড্রয়ের আগে মিলেছিল রহস্যময় ইঙ্গিত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অপ্রত্যাশিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘শক...

ফুটবল উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করল মেক্সিকান পরিবার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনের পর উৎসবের আবহে ডুবে গেছে...

নাগেলসমানের দলের সামনে সতর্কতার বার্তা

বিশ্বকাপ মিশন শুরু করতে আজ মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন...

মরক্কোর বিপক্ষে ড্রয়ে সন্তুষ্ট নন আনচেলত্তি

মরক্কোর বিপক্ষে ১–১ গোলের ড্র দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান...
spot_img

আরও পড়ুন

রোনালদোর সামনে আবেগে ভেঙে পড়লেন তরুণী ভক্ত

বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো ফুটবল বিশ্ব উত্তাল, তখন মাঠের বাইরের এক আবেগঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করে...

১৮ ফাইটে উত্তেজনার রোমাঞ্চ, প্রশংসা কুড়াল জুলকান আয়োজন

বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ করল ‘জুলকান বিটডাউন’ (Zulcan Beatdown)। ১৩ জুন ঢাকার জুলকান ইনডোর অ্যারেনায় দর্শকদের উপচে পড়া ভিড়...

পরিচিত রেফারির অধীনে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের শুরুটা হতে যাচ্ছে পরিচিত এক রেফারির অধীনে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল, আর সেই...

মাসকটের ছদ্মবেশে অভিযান, মাদক কারবারি ধরা পড়ল পেরুতে

বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে অভিনব এক অভিযানে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পেরুর পুলিশ। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল মাসকটের ছদ্মবেশে অভিযান চালিয়ে এই সফলতা পায়...
spot_img