Monday, September 7, 2026
27 C
Dhaka

এই ৫ জায়গায় রাউটার রাখলেই ধীর হয়ে যায় ইন্টারনেট

বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া একদিন কল্পনা করাও কঠিন। কাজ, ক্লাস, বিনোদন কিংবা গেম—সবই এখন ওয়াইফাই নির্ভর। কিন্তু অনেকেই অভিযোগ করেন, ইন্টারনেটের গতি কখনো ভালো থাকে, কখনো হঠাৎ কমে যায়। অথচ এই সমস্যা অনেক সময় নেটওয়ার্ক কোম্পানির নয়, বরং আপনার রাউটারের অবস্থানের কারণেই হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, রাউটার থেকে নির্গত সিগন্যাল যত বেশি বাধার মুখে পড়ে, গতি তত কমে যায়। তাই রাউটার ভুল স্থানে রাখলে দ্রুতগতির ইন্টারনেটও ধীর হয়ে পড়ে।

জেনে নিন কোন ৫ জায়গায় রাউটার রাখলে ওয়াইফাইয়ের গতি কমে যেতে পারে—

১. মেঝেতে রাউটার রাখা:
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ThoseTechGuys-এর টেকনিশিয়ান জুলিয়ান জানান, রাউটার মেঝেতে রাখলে তা ঠিকভাবে কাজ করতে পারে না। তিনি বলেন, যেমনভাবে বাতি মাটিতে রাখলে আলো সীমিত পরিসরে ছড়ায়, ঠিক তেমনি ওয়াইফাই তরঙ্গও নিচের দিকে বেশি ছড়ায়। ফলে উপরের ঘর বা কোণে থাকা ডিভাইসগুলো দুর্বল সিগন্যাল পায়।
সমাধান: টেবিল বা তাকের ওপর, দেয়াল থেকে অন্তত এক ফুট দূরে রাউটার রাখুন।

২. সোফা বা ভারী আসবাবের আড়ালে রাখা:
অনেকে রাউটারকে দৃষ্টির আড়ালে রাখতে সোফার পেছনে বা আলমারির পাশে রাখেন। এতে ওয়াইফাই তরঙ্গ বাধার সম্মুখীন হয়, ফলে গতি কমে যায়। জুলিয়ান বলেন, ‘ওয়াইফাই তরঙ্গ বাতাসে সহজে ছড়ালেও কঠিন বস্তুর সামনে দুর্বল হয়ে পড়ে।’

৩. বেসমেন্ট বা নিচতলায় লুকানো:
রাউটার দেখতে খারাপ লাগায় অনেকে বেসমেন্টে রাখেন, যা সবচেয়ে বড় ভুল। সেখানে থাকা বৈদ্যুতিক তার, কপার পাইপ ও ফ্লুরোসেন্ট লাইট সিগন্যালের পথে বাধা সৃষ্টি করে। আইটি বিশেষজ্ঞ ডেভিড ম্যাক্সি বলেন, ‘বেসমেন্টে ইলেকট্রিক নয়েজ বেশি থাকে, যা ওয়াইফাই সিগন্যালকে অস্থিতিশীল করে।’

৪. আলমারি বা ক্যাবিনেটের ভেতরে রাখা:
রাউটার ক্যাবিনেট বা শোকেসে রাখলে সিগন্যাল ব্লক হওয়ার পাশাপাশি তা অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাতাস চলাচল না থাকলে ওভারহিট হয়ে এমনকি অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হয়।

৫. আরেকটি রাউটারের পাশে বসানো:
একই স্থানে একাধিক রাউটার রাখলে সিগন্যাল কনফ্লিক্ট করে। কারণ রাউটারগুলো একই রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ফলে একে অপরের সিগন্যাল দুর্বল করে দেয়।

তাহলে রাউটার রাখবেন কোথায়?

  • ঘরের মাঝখানে, উঁচু স্থানে রাখুন
  • চারপাশে যেন বাতাস চলাচল করতে পারে
  • দেয়াল, ধাতব বস্তু ও বড় আসবাব থেকে দূরে রাখুন
  • চাইলে প্লাস্টিক বা কাপড়ের ঝুড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই ধাতব কিছু নয়

সূত্র : সিনেট
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img