Wednesday, April 8, 2026
21 C
Dhaka

বিএনপিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সদস্যপদ গ্রহণ করেন স্নিগ্ধ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করেন।

পোস্টে স্নিগ্ধ লেখেন, জুলাইয়ের পর নতুন বাংলাদেশ গঠনের যে তরঙ্গ শুরু হয়েছে, সেই প্রক্রিয়ায় তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনিও রাজনৈতিক পরিবর্তনের প্রয়াসে যুক্ত হতে চান। তিনি বলেন, তার বা তার ভাইয়েরা কেউই পূর্বে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, তবে মুগ্ধ দেশের জন্য প্রাণ দিয়েছেন একজন সাধারণ নাগরিক হিসেবে। তাই তিনি মনে করেন, মুগ্ধসহ সব শহীদ দেশের সম্পদ এবং জনগণের প্রতিনিধি।

স্নিগ্ধ আরও বলেন, অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে বিভিন্নভাবে প্রতিনিধিত্ব করেছেন, এবার সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার। তিনি জানান, জুলাই শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করাই তার লক্ষ্য।

বিএনপিতে যোগদানের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা এবং তরুণ নেতৃত্বের প্রতি দলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

স্নিগ্ধ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে উৎসাহিত করেছেন। তিনি বিশ্বাস করেন, বিএনপিতে যোগদানের মাধ্যমে জুলাই ঐক্য আরও শক্তিশালী হবে এবং তরুণদের মধ্যে নতুন রাজনৈতিক সেতুবন্ধন গড়ে উঠবে।

শেষে স্নিগ্ধ বলেন, তার লক্ষ্য রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ জনগণের সব সংগ্রামকে স্মরণ করে সবার সহযোগিতা কামনা করেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...

কাঁচা আম খেলে শরীরে কী প্রভাব পড়ে, উপকার ও সতর্কতা

গরমের শুরুতেই বাজারে পাওয়া যায় কাঁচা আম, যা শুধু...

এআই প্ল্যাটফর্ম সুনো ঘিরে কপিরাইট বিতর্ক, ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনোকে ঘিরে কপিরাইট লঙ্ঘনের...

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...
spot_img

আরও পড়ুন

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সহজ একটি অভ্যাস, নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাস বা প্রাণায়াম, মানসিক...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এমপ্লয়মেন্ট সিকিউরিটি বিভাগের নথি অনুযায়ী, এই ধাপে ১৬৮ কর্মী চাকরি...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। হিট স্ট্রোক হলো এমন একটি অবস্থান যেখানে শরীর অতিরিক্ত গরম...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে প্রায় ২০০ ব্যবহারকারীকে সরাসরি ঝুঁকির বিষয়ে অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী,...
spot_img