Thursday, February 26, 2026
23.4 C
Dhaka

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এই মাসে ওয়াশিংটন সফর করবেন। আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউজে দুই নেতার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের এই সফর এমন সময়ে হচ্ছে যখন ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে উৎসাহিত করছেন। ২০২০ সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্করের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছিল, যার মাধ্যমে ওই দেশগুলো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনও চুক্তিতে যুক্ত হতে দ্বিধা বোধ করছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এছাড়া বৈঠকে মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, আলোচনাধীন চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির অনুরূপ হতে পারে।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে কিছু চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। সৌদি আরব নিরাপত্তা জোরদার ও আরও উন্নত মার্কিন অস্ত্রের দাবি জানিয়েছে।

দীর্ঘদিন ধরে সৌদি আরব মার্কিন অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা এবং দুই দেশের মধ্যে জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা বিদ্যমান। চলতি বছরের মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তিতে সম্মতি দিয়েছিল।

সূত্র: রয়টার্স
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের...

স্মার্ট হোমের নতুন উদাহরণ

গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান সারাক্ষণ চালু রাখলেও মাঝরাতে...

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময়...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন...

হাদিয়া ছাড়া খতমে তারাবির বিরল নজির

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা ও...

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...
spot_img

আরও পড়ুন

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের পাশাপাশি বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব মানুষকে নিরাপত্তা, স্বাধীনতা ও ভালোবাসার অনুভূতি দেয়।...

স্মার্ট হোমের নতুন উদাহরণ

গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান সারাক্ষণ চালু রাখলেও মাঝরাতে অনেক সময় ঠান্ডা লাগার অনুভূতি তৈরি হয়। ঘুম ভেঙে বারবার রেগুলেটর ঘোরানো কারও কাছেই আরামদায়ক...

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময় মাস। এই মাস শুধু সংযম ও আত্মশুদ্ধির সময় নয়, বরং মানবজাতির হেদায়েতের জন্য অবতীর্ণ পবিত্র...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত একটি মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ...
spot_img