Tuesday, February 17, 2026
30 C
Dhaka

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া ওরফে মোনামী সোমবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর কয়েকজন সদস্য।

মোনামী অভিযোগ করেছেন, তার একটি ছবিকে বিকৃত করে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি ঘটিয়েছে এবং মানসিকভাবে কষ্ট দিয়েছে। এজাহারে বলা হয়, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত তার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। ২ নভেম্বর বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা দেখতে পান।

মোনামী উল্লেখ করেছেন, এভাবে ক্রমাগত ছবি এডিট করে পোস্ট করার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব করেছেন। এজাহারে তিনি উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর...

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার...

সংসদীয় দলের বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ...

ইসলামের ইতিহাসে এক ব্যতিক্রমী মানবিক ঘটনা

ইসলামের শুরুর যুগে ইসলামের চরম বিরোধীদের মধ্যে আবু জাহেল...

নামাজের আগে অজুর নিয়ম ও করণীয়

অনেকে অজুকে শুধুমাত্র নামাজের আগে হাত-মুখ ধোয়া হিসেবে দেখেন।...

কমিশনার থেকে পূর্ণমন্ত্রী আরিফুলের রাজনৈতিক উত্থান

সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে মেয়র এবং সর্বশেষ...

রাত ১২টার পর এক্সক্যাভেটরে মাটি কাটার অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাতের আঁধারে একটি সরকারি টিলা কেটে...

প্রাকৃতিক উপকরণ ও আলো ব্যবহারে অন্দর

২০২৫ সালে অন্দরসজ্জায় ছিমছাম ও উপযোগিতা বেশি প্রাধান্য পেয়েছে।...

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর নতুন...

কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে যেসব খাবার জরুরি

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্ত পরিশোধন, বর্জ্য অপসারণ...

চ্যাটজিপি ব্যবহারকারীদের জন্য নতুন চমক ওপেনএআইয়ের

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিতে নতুন একটি...

জমির জাকাত বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি

অনেকেই ভবিষ্যতে বসতবাড়ি নির্মাণের জন্য জমি কেনার উদ্দেশ্যে দীর্ঘদিন...
spot_img

আরও পড়ুন

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা নিয়েই বিজ্ঞানীদের মধ্যে একটি বড় প্রশ্ন জাগছে। কোনো এআই সিস্টেমের প্রকৃত বুদ্ধিমত্তা কীভাবে পরিমাপ করা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর ঠিক আগমুহূর্তে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরান।...

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর প্রথমবার এমপি হয়েই পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে...
spot_img