Wednesday, March 4, 2026
22.7 C
Dhaka

টিউবওয়েল বসাতে গিয়ে মেলে গ্যাস, রান্নার কাজে ব্যবহার

পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে টিউবওয়েল বসানোর সময় মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস উঠে আসছে। অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় ছয় মাস ধরে ওই পরিবারের রান্নার কাজের জন্য এই গ্যাস ব্যবহার হচ্ছে।

রোববার (২ নভেম্বর) দেখা গেছে, মাটির নিচ থেকে পাইপের মাধ্যমে ক্রমাগত গ্যাস বের হচ্ছে। বিষয়টি দেখতে আশপাশের লোকজন ভিড় করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় হঠাৎ পাইপের মুখ দিয়ে গ্যাস উঠে আসে। পরে অন্য স্থানে টিউবওয়েল বসানোর পরও গ্যাস ওঠা বন্ধ হয়নি। বর্তমানে তারা পাইপলাইন স্থাপন করে সেই গ্যাসেই রান্না করছেন।

ইউপি সদস্যের স্ত্রী ফরিদা বেগম বলেন, “গ্যাস ওঠা শুরু হওয়ার প্রায় পাঁচ মাস পর আমরা সেখানে দুই ফুট লম্বা একটি লোহার পাইপ লাগিয়েছি। আশপাশের মানুষ আসে, আমরা তাদের চা বানিয়ে খাওয়াই, মাঝে মাঝে ভাতও রান্না করি। বিষয়টি আশ্চর্যজনক হলেও কিছুটা ভয়ও লাগে।”

স্থানীয় বাসিন্দা নয়ন আকন বলেন, “দেশের অন্যান্য এলাকায় এমন ঘটনা শুনেছি, কিন্তু এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো ছয় মাস পার হলেও গ্যাস ওঠা বন্ধ হয়নি। হয়তো এখানে গ্যাসের খনি থাকতে পারে। তবে বাড়িতে ছোট বাচ্চাদের থাকা এবং আগুনের ঝুঁকি চিন্তার বিষয়।”

ইউপি সদস্য মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে গ্যাস উঠছে, যা সত্যিই অবিশ্বাস্য। বিষয়টি তিনি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি ঢাকা পোস্টকে বলেন, “আমরা বিষয়টি জেনেছি। আজই জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ...

নারায়ণগঞ্জে ইফতার অনুষ্ঠানে এমপি অবরুদ্ধ, উত্তেজনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি...

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি...
spot_img

আরও পড়ুন

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া বৈধ। তবে বিভিন্ন ঘড়ির সামান্য পার্থক্য বিবেচনায় সতর্কতামূলক দুই-তিন মিনিট পরে আজান দেওয়া হয়ে থাকে।...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেন...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করতে চেয়েছিলেন তারই প্রতিবেশী বাবু শেখ। মৃত ভেবে শিশুটিকে তিনি পাহাড়ের খাদে...
spot_img