Tuesday, March 17, 2026
29 C
Dhaka

ফরিদপুরে মাত্র এক টাকা কেজিতে সংসদ সদস্য প্রার্থীর গরুর মাংস বিক্রি

ফরিদপুরে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মুফতি রায়হান জামিল। তার এমন মানবিক উদ্যোগে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে এবং প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র মানুষের হাতে এই মাংস তুলে দেন তিনি। জানা গেছে, তার উদ্যোগে প্রাথমিকভাবে ১০০টি পরিবারের মধ্যে প্রতিজনকে এক কেজি করে মাংস বিক্রি করা হয়, যার দাম রাখা হয় মাত্র এক টাকা।

ফরিদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী রায়হান জামিল বলেন, বর্তমান বাজারে গরুর মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। কুরবানির সময় ছাড়া গরিব পরিবারগুলো সারা বছর মাংস কিনে খেতে পারে না। তাই সমাজের প্রান্তিক মানুষের মুখে একটু হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্টের সময় একটু স্বস্তি দেওয়া। ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিতভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল ও তার সহযোগীরা ভাঙ্গার পুখুরিয়া এলাকা থেকে এই কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দরিদ্র পরিবারের হাতে মাংস তুলে দেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন এমন উদ্যোগ একদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, অন্যদিকে সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে।

এ এলাকার এক বাসিন্দা আবদুল করিম বলেন, “এমন সময় এক টাকা দরে মাংস পাওয়া সত্যিই অবিশ্বাস্য। তিনি আমাদের জন্য যা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।” অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের ভিডিও ও ছবি শেয়ার করে রায়হান জামিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মুফতি রায়হান জামিল জানান, সমাজে ধনী-গরিবের ব্যবধান কমাতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। “মানুষের ভালোবাসাই আমার শক্তি,” বলেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গোমা সেতুতে খুলল যোগাযোগের নতুন দ্বার

বরিশালের রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতু উদ্বোধনের মাধ্যমে...

মহাবশ্বের বয়স জানার বৈজ্ঞানিক উপায়

সময় মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি উপাদান, যা মূলত...

রাতের মধ্যে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও ঝড়...

ঈদে নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে...

রোজার পরিশুদ্ধতায় ফিতরার ভূমিকা

রমজান মাসে রোজা পালনের পাশাপাশি সদাকাতুল ফিতর আদায় ইসলামের...

সহজ রেসিপিতে তৈরি করুন তরমুজের জুস

রোজার দিনে ইফতারে শরীরকে সতেজ রাখতে ফলের জুস একটি...

আগুনে কাঠ পুড়ে ছাই হলেও লোহার হাঁড়ি কেন পুড়ে না

শীতের রাতে আগুনের পাশে বসে রান্নার দৃশ্য অনেকেরই পরিচিত।...

রমজান ক্যাম্পেইনে উমরাহর সুযোগ পেলেন তিন গ্রাহক

পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে তিনজন ব্যবহারকারীকে উমরাহ...

ঢাকাকে বাসযোগ্য করতে উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে...

ইফতারে সহজে তৈরি করুন পুষ্টিকর মিল্কশেক

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি ও দুর্বলতা...

মহাকাশে লুকানো গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের নতুন কৌশল

মহাকাশবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় বিষয় এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ।...

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক...

ফরিদপুরে পারিবারিক দ্বন্দ্বে ভাই হত্যা: পুলিশ

ফরিদপুরে রাজু শেখ (৩৬)কে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই...

জামালপুরে নির্মাণাধীন থানার ছাদ ধসে ৭ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর থানার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে সাতজন...
spot_img

আরও পড়ুন

গোমা সেতুতে খুলল যোগাযোগের নতুন দ্বার

বরিশালের রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতু উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেল দুই পাড়ের মানুষ। মঙ্গলবার উদ্বোধনের পরপরই সেতুটি যান চলাচলের জন্য...

মহাবশ্বের বয়স জানার বৈজ্ঞানিক উপায়

সময় মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি উপাদান, যা মূলত পৃথিবীর ঘূর্ণন ও সূর্যের চারদিকে প্রদক্ষিণের ভিত্তিতে নির্ধারিত হয়ে এসেছে। একটি বছর মানে পৃথিবীর সূর্যকে...

রাতের মধ্যে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে...

ঈদে নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি সড়ক, বাজার ও জ্বালানিসহ...
spot_img