Tuesday, February 24, 2026
26.5 C
Dhaka

দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, সামান্য কমতে পারে তাপমাত্রা

দেশের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপে পরিণত হয় এবং পরে আজ সকাল ৬ টায় সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও বরিশালের দু’এক জায়গায়ও বৃষ্টি হতে পারে। দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

রোববার (২ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...

শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর শপথের আহ্বান

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক...

বরিশালে এজলাসে ঢুকে প্রতিবাদ, ধাক্কাধাক্কির ভিডিও ভাইরাল

বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও...

লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য

রমজান আত্মার পুনর্জাগরণ, চরিত্রের পরিশুদ্ধি এবং স্রষ্টার সান্নিধ্যে ফিরে...

জমি বিরোধে হামলায় রাজবাড়ীতে একজন নিহত

রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে...

চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলরের মৃত্যু

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পৌরসভার সাবেক কাউন্সিলর...

গরমের আগে আবহাওয়ায় অস্থিরতা

ফাল্গুনের শেষ প্রান্তে এসে দেশের আবহাওয়ায় হঠাৎ পরিবর্তনের আভাস...

দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্রামে একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের...

নগদ ও স্বর্ণালংকার লুট, এলাকায় আতঙ্ক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির...

শফিক আহমেদের আয়কর নথি জব্দে আদালতের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী...

রোজায় হজম ভালো রাখতে দই-চিড়া

দীর্ঘ তেরো থেকে চৌদ্দ ঘণ্টা সিয়াম সাধনার পর শরীরের...

র‍্যাব-১২’র অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে র‍্যাব-১২-এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক...
spot_img

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) বিকেলে নির্মাণাধীন একটি ভবন থেকে তাকে উদ্ধার...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইটের গাঁথুনির নিচে কংক্রিটের বিমের পরিবর্তে কলাগাছ ব্যবহার করার বিষয়টি স্থানীয়দের নজরে এলে...

শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর শপথের আহ্বান

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন আরও স্পষ্ট ও বোধগম্য...
spot_img