Monday, June 8, 2026
36.3 C
Dhaka

হিজাব নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের ঘটনায় ক্ষমা চাইলেন রাবি শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ মামুনের হিজাব নিয়ে করা মন্তব্যকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নিয়ে তার শাস্তির দাবি জানান। পরে মঙ্গলবার (২৮ অক্টোবর) নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে ক্ষমা চান অধ্যাপক মামুন।

ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, “আমি এক এগারোর সরকারের বিরুদ্ধে মিছিল করেছি, জেলও খেটেছি। ২০১৩ সাল থেকে নানা অন্যায় ও জুলুমের সমালোচনা করেছি—ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে। জুলাই আন্দোলনের সময় আমি সক্রিয়ভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং শিক্ষক হিসেবে আন্দোলনকারীদের আগলে রেখেছিলাম। শেখ হাসিনার পতনের মুহূর্তে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু পরবর্তীতে দেশের বাস্তবতা আমাকে গভীরভাবে হতাশ করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই হতাশার মুহূর্তে ঝোঁকের বশে আমি এমন একটি পোস্ট লিখেছিলাম, যা লেখা উচিত হয়নি। আমি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই পোস্টটি সরিয়ে নিয়েছিলাম। আমার উদ্দেশ্য কাউকে তাচ্ছিল্য করা বা ধর্মীয় পোশাক নিয়ে উপহাস করা ছিল না। বরং আমার আগের পোস্টগুলোই প্রমাণ করে যে, আমি হিজাবসহ সব ধরনের পোশাকের স্বাধীনতাকে সমর্থন করি। কেউ যদি আমার লেখায় কষ্ট পেয়ে থাকেন, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও লেখেন, “আমি চাই না আমার এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থীরা অযথা বিব্রত হন কিংবা কোনো দ্বন্দ্বের সৃষ্টি হোক। বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাঙ্গন—এখানে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই সবচেয়ে জরুরি। আমি আশা করি, এই বিভ্রান্তি দ্রুত কেটে যাবে এবং সবাই স্বাভাবিক শিক্ষার পরিবেশে ফিরে আসবে।”

অধ্যাপক মামুনের এই ক্ষমা প্রার্থনার পরও মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রতিনিধিরা তার শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, একজন শিক্ষক হিসেবে তার এমন মন্তব্য নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এর আগে সোমবার রাতেই শতাধিক শিক্ষার্থী তার মন্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভে অংশ নেয় এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। শিক্ষক সমিতির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসে আপাতত শান্ত পরিবেশ বজায় থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া এখনও লক্ষ্য করা যাচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখতে কার্যকর তিন উপায়

গ্রীষ্মকাল এলেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে।...

এআইয়ের নকশায় তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন, মানবদেহে পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন...

মৃত ব্যক্তির উপকারে আসে যে আমল, কোরআন-হাদিসে যা বলা হয়েছে

ইসলামে জীবিত ব্যক্তির দোয়া মৃতদের উপকারে আসে বলে কোরআন...

ভালো ঘুমের খোঁজে ক্যাম্পিং, গবেষণায় মিলছে ইতিবাচক ইঙ্গিত

অনিদ্রা ও ঘুমের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে।...

বাংলাদেশের ক্ষেত্রফল বর্গকিলোমিটারে বলা হয় কেন, ঘন কিলোমিটারে নয়

বাংলাদেশের আয়তন বা ক্ষেত্রফল সম্পর্কে জানতে চাইলে সাধারণত বলা...

প্রিয় নবীর রওজায় কেন নেই দরজা-জানালা, ইতিহাসে মিলল তার ব্যাখ্যা

মদিনায় অবস্থিত মসজিদে নববির অন্যতম পবিত্র স্থান হলো রওজা...

সবুজ প্রকৃতিতে মাত্র ২০ মিনিট, শরীর ও মনে মিলতে পারে ইতিবাচক পরিবর্তন

ব্যস্ত নগরজীবনে মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি এখন অনেকেরই...

চার দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে কয়েকদিন ধরে শূন্যরেখায় অবস্থান করা শিশুসহ ১০...

চ্যাটবটের গণ্ডি পেরিয়ে এজেন্টিক এআইয়ের উত্থান, প্রযুক্তি বিশ্বে নতুন যুগের সূচনা

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে চ্যাটবটনির্ভর ব্যবহারের...

১১ জুনের বাজেট ঘিরে সরকারের প্রস্তুতি জোরদার

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে মন্ত্রিপরিষদ বিভাগে একটি গুরুত্বপূর্ণ...

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে রাতের দিকে ভূমিকম্প অনুভূত...

‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নেওয়া কি সুন্নতের অন্তর্ভুক্ত?

ইসলাম মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারস্পরিক আচরণের জন্য সুস্পষ্ট...

খিলগাঁওয়ের ডাবের আইসক্রিমে মুগ্ধ ভোজনরসিকেরা

একটি বিশেষ ডেজার্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘দিলওয়ালে’...

এআই ঝুঁকি মোকাবিলায় দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে।...
spot_img

আরও পড়ুন

তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখতে কার্যকর তিন উপায়

গ্রীষ্মকাল এলেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে বহুতল ভবনের সর্বোচ্চ তলায় বসবাসকারীরা অতিরিক্ত গরমের কারণে বেশি ভোগান্তির মুখে পড়েন। দিনের...

এআইয়ের নকশায় তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন, মানবদেহে পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন গবেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সম্পূর্ণ নতুন নকশায় তৈরি একটি ভ্যাকসিন প্রথমবারের মতো মানবদেহে পরীক্ষামূলক...

মৃত ব্যক্তির উপকারে আসে যে আমল, কোরআন-হাদিসে যা বলা হয়েছে

ইসলামে জীবিত ব্যক্তির দোয়া মৃতদের উপকারে আসে বলে কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে। ইসলামি চিন্তাবিদদের মতে, মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা, দোয়া এবং কল্যাণ...

ভালো ঘুমের খোঁজে ক্যাম্পিং, গবেষণায় মিলছে ইতিবাচক ইঙ্গিত

অনিদ্রা ও ঘুমের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে। ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এবং কৃত্রিম আলোর প্রভাবে অনেকের রাতের ঘুম ব্যাহত...
spot_img