Sunday, March 22, 2026
21 C
Dhaka

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার অঙ্গীকার

বাংলাদেশ ও পাকিস্তান তাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করতে নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রায় দুই দশক পর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম সভায় এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থ ও বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, উচ্চশিক্ষা, ব্যাংকিং, পর্যটন, খেলাধুলা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় দেশই সরাসরি বিমান ও নৌ সংযোগ স্থাপন, বন্দর ব্যবহারে সহযোগিতা এবং লজিস্টিক সুবিধা বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য উন্নয়নের আগ্রহ প্রকাশ করে।

২০০৫ সালের অষ্টম জেইসি সভার প্রায় দুই দশক পর নবম সভাটি অনুষ্ঠিত হওয়ায় এটি ঐতিহাসিক তাৎপর্য বহন করছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সভায় উভয় দেশ ভবিষ্যতে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সভা শেষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পাকিস্তান হালাল অথরিটি (পিএইচএ)-এর মধ্যে হালাল বাণিজ্য সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসূরা নূর এবং পাকিস্তানের পক্ষে ঢাকাস্থ হাইকমিশনার ইমরান হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন।

দুই পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছে। পাশাপাশি পরবর্তী (১০ম) জেইসি সভা সুবিধাজনক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে সম্মতি জানানো হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নারিকেল দুধে মজাদার মিষ্টান্ন

ঈদের সকালে মিষ্টিমুখের জন্য সেমাই যেন অপরিহার্য। এবার একটু...

টেলিগ্রামে সাইবার অপরাধের নতুন কৌশল

ডিজিটাল যুগ আমাদের হাতে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিলেও...

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা,...

বৃষ্টিভেজা ঈদেও থাকুন নিশ্চিন্ত

ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও...

মানুষের চোখে রঙ দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা

সৌন্দর্য যেমন অনেকাংশে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, রঙের অনুভূতিও...

ইতিহাস থেকে আধুনিকতায় আগ্রাবাদের যাত্রা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা আগ্রাবাদ আজ দেশের...

মাকড়সার জালের অনন্য গঠন নিয়ে গবেষণা

অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির নেট-কাস্টিং মাকড়সা এমন এক ধরনের...

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের...

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য...

ঈদে সুস্থ থাকতে স্বাস্থ্যসচেতনতা জরুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই...

ঈদে শিশুর নিরাপত্তায় করণীয় কী

ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামে বা বিভিন্ন স্থানে ঘুরতে...
spot_img

আরও পড়ুন

নারিকেল দুধে মজাদার মিষ্টান্ন

ঈদের সকালে মিষ্টিমুখের জন্য সেমাই যেন অপরিহার্য। এবার একটু ভিন্ন স্বাদ আনতে তৈরি করতে পারেন নারিকেল দুধ ও খেজুরের গুড় দিয়ে লাচ্ছা সেমাই। সহজ...

টেলিগ্রামে সাইবার অপরাধের নতুন কৌশল

ডিজিটাল যুগ আমাদের হাতে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিলেও এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর অন্ধকার জগৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়;...

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা, যেখানে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জাতির মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ইসলামি...

বৃষ্টিভেজা ঈদেও থাকুন নিশ্চিন্ত

ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও ঘোরাঘুরি বা আত্মীয়দের বাসায় যাওয়া থেমে থাকে না। একটু বাড়তি প্রস্তুতি থাকলে এই দিনটিও হয়ে...
spot_img